• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
রাজধানীতে পুলিশের সাথে গোলাগুলি। গ্রেফতার ১ বাংলাদেশ নিয়ে জাতিসংঘের সতর্কবার্তা। বরিশালে সিটি প্রশাসকের ‘অপারেশন ড্রেজার’ নবনির্মিত রাস্তা রক্ষায় তাৎক্ষণিক অ্যাকশন। পুলিশ কমিশনারের সাথে বরিশাল মহানগর ছাত্রদলের শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাৎ: সার্বিক নিরাপত্তা ও অপরাধমুক্ত নগর গড়ার অঙ্গীকার। বরিশাল আদালত চত্বরে বিস্ফোরন:নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও তদন্ত শুরু বরিশালে ভুয়া ভিডিও দিয়ে পুলিশ কনস্টেবলকে হয়রানির অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি ভুক্তভোগীর। বরিশাল কাউনিয়া থানা পুলিশের অভিযানে উদ্ধার ১৪টি দেশীয় অস্ত্র, গ্রেপ্তার ২ বরিশালে বেপরোয়া হয়ে উঠেছে ​ব্ল্যাঙ্ক চেক সিন্ডিকেট: চড়া সুদের ফাঁদে ভিটেমাটি শেষ। বিএমপি কমিশনারের আকস্মিক পরিদর্শন:থানা-ফাঁড়িতে স্বচ্ছতা ও জনবান্ধব সেবার নতুন দিশা। লাইসেন্স নবায়নে চরম অনিয়ম, তদারকির অভাবে ঝুঁকিতে রোগীসেবা; উদ্বেগ বিশেষজ্ঞদের।

বাসে নড়ে উঠল লাগেজ, খুলতেই মিলল ২ বছরের শিশু

প্রতিনিধি / ১৭৩ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ৪ আগস্ট, ২০২৫

নিউজিল্যান্ডে নিয়মিত বিরতিতে ডিপোতে গিয়ে থামে একটি যাত্রীবাহী বাস। হঠাৎ বাসের চালক খেয়াল করলেন একটি লাগেজ নড়ছে। এতে তার সন্দেহ হলে লাগেজটি খুলে এর ভেতর দুই বছর বয়সী এক শিশুকে দেখতে পান তিনি।

রোববার (৩ আগস্ট) দেশটির কাইওয়াকা শহরের একটি বাসে এ ঘটনা ঘটে। খবর সিবিএস নিউজের।

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, একটি বড় লাগেজ নিয়ে বাসে ওঠেন এক নারী। নির্ধারিত স্টপেজে থামার সময় ব্যাগটি নড়াচড়া করতে দেখে বাসচালক উদ্বিগ্ন হয়ে পড়েন। লাগেজ খুলে বিস্মিত হন তিনি। জীবন্ত এক শিশুকে পাওয়া গেল সেই লাগেজের ভেতরে। শিশুটিকে এমন অবস্হায় দেখার পর কাইওয়াকা শহরের ওই বাস ডিপোতে ডাকা হয় পুলিশকে। পরে ওই লাগেজের মালিক ২৭ বছর বয়সী এক নারীকে গ্রেপ্তার করে পুলিশ।

গোয়েন্দা ইন্সপেক্টর সাইমন হ্যারিসন বলেছেন, ওই নারীকে শিশুর প্রতি অমানবিক আচরণ ও অবহেলার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। তিনি বলেন, শিশুটির শরীর খুব গরম ছিল। তবে তার গায়ে আঘাতের কোনো চিহ্ন ছিল না। হাসপাতালে নিয়ে তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে।

লাগেজটি যাত্রীদের বসার জায়গার নিচে, আলাদা একটি অংশে রাখা হয়েছিল বলে পুলিশ জানায়।

হ্যারিসন বলেন, আরও খারাপ কিছু হওয়া থেকে শিশুটিকে বাঁচিয়েছেন ওই চালক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...

https://slotbet.online/