• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
চট্টগ্রামে নালায় মিলল ১,৩৫০ রাউন্ড বুলেট : রাজনৈতিক স্থিতিশীলতায় মারাত্মক হুমকির আশঙ্কা! আইনের চোখে ধুলো দিয়ে পলাতক প্রভাবশালী দুই ভাই: চেক জালিয়াতির মামলায় দণ্ডপ্রাপ্ত তুহিনের খুঁটির জোর কোথায়? বরিশালে আইনশৃঙ্খলা রক্ষায় অনন্য এক অধ্যায়ের অবসান : পুলিশ থেকে র‍্যাবে চৌকস পরিদর্শক ছগির হোসেন। বরিশাল আগৈলঝাড়ায় গুজবকে কেন্দ্র করে থানায় হামলার ঘটনায় ১৮ জন গ্রেফতার। বরিশালে আবাসন ব্যবসায়ীর প্রতিষ্ঠানের ঢুকে এমডি কে নির্যাতনের ঘটনায় অভিযুক্ত লিটুসহ গ্রেপ্তার ২ আলোর দুই ফেরিওয়ালা: পাহাড়ের দুর্গমতা আর সমতলে মাদকের আঁধার ভেঙে সমাজ গড়ার দুই অকুতোভয় বন্ধুর গল্প তেহরানে খামেনির স্মরণকালের সেরা অন্ত্যেষ্টিক্রিয়া: শোকের সাগরে ইরান বহু নাটকীয়তার পর সাভারের বহিষ্কৃত ছাএদল নেতা সামির ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার সাভারে জোড়া মামলায় ‘পিস্তল মানিক’ গ্রেপ্তার, প্রধান আসামি সামির এখনও অধরা *পরকীয়া; একটি ভয়ানক সামাজিক ব্যাধি*

ঢাকা সাভারে মাদকবিরোধী পোস্ট করতে গিয়ে মব মারধর ও মিথ্যা মামলার শিকার যুবক, হুমকিতে বিপন্ন জীবন!

প্রতিনিধি / ৬৪১ পড়া হয়েছে
প্রকাশিত : রবিবার, ৩১ মে, ২০২৬

ডেস্ক নিউজ : ৩১ মে ২০২৬
সামাজিক যোগাযোগমাধ্যমে মাদকবিরোধী পোস্ট করাকে কেন্দ্র করে সাভারের দেঁওগাও গ্রামের এক খ্রিস্টান যুবককে মব তৈরি করে বেধরক মারধর ও পরবর্তীতে মিথ্যা মামলায় জেলে পাঠানোর অভিযোগ উঠেছে। ভুক্তভোগী যুবক জেমস কাজল গোমেজ বর্তমানে জামিনে মুক্তি পেলেও প্রাণনাশের হুমকিতে দিনপার করছেন। অভিযোগ সূত্রে জানা যায়, নিজ ফেসবুক অ্যাকাউন্ট থেকে একই এলাকার কয়েকজন মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে প্রতিবাদী পোস্ট দেন কাজল। এতে ক্ষিপ্ত হয়ে ব্যবসায়ী রবিন, নাজিম, সামির ও হৃদয়সহ একটি চক্র গত ১০ এপ্রিল বিকেল সাড়ে ৩টার দিকে দেঁওগাও বাইতুল মা’মুর জামে মসজিদের সামনে এক সমবেত জনতাকে উস্কে দেয়। ওই মব কাজলকে পিটিয়ে গুরুতর জখম করে। পরে পুলিশের মাধ্যমে কাজলের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে তাকে জেলহাজতে পাঠানো হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগী। বর্তমানে তিনি জামিনে মুক্ত, কিন্তু মুঠোফোনে নিয়মিত প্রাণনাশের হুমকি পাচ্ছেন। নিরাপত্তাহীনতায় সম্প্রতি সাভার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন কাজল।

স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত রবিন, নাজিম, সামির ও হৃদয় রাজনৈতিক পরিচয়ের আড়ালে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছেন। তারা পরস্পরের ঘনিষ্ঠ আত্মীয়। পাশাপাশি চুরি, ছিনতাই ও ডাকাতিতেও জড়িত এই চক্রটি এমন অভিযোগ এলাকাবাসীর। তাদের অত্যাচারে সাধারণ মানুষ অতিষ্ঠ। স্থানীয় সচেতন নাগরিক সমাজের পক্ষ থেকে বলা হয়েছে, এই চক্রের বিরুদ্ধে সোচ্চার হওয়ায় কাজলের ওপর এমন পৈশাচিক নির্যাতন চালানো হয়েছে। তাৎক্ষণিকভাবে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। ভুক্তভোগী জেমস কাজল গোমেজ বলেন, আমার উপর অন্যায়ভাবে মব তৈরি করে হামলা করা হয় এবং আমি সম্পূর্ন নির্দোষ। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...

https://slotbet.online/