• বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনাম
এলপিজির তীব্র সংকট, ১২ কেজির সিলিন্ডার ২১০০ টাকা। বাবাকে মারধর, চা-রুটি হাতে ৯ বছরের মেয়ের ছুটে আসা। বিএমপি ডিবির অভিযানে ১,০০০ পিস কথিত ইয়াবাসহ আটক ১ বরিশালে সোহাগীকে ধরতে ব্যার্থ অভিযান : রসুলপুরে মাদক সিন্ডিকেটের ‘গা-ঢাকা’ কৌশল। বরিশালে মাদকবিরোধী অভিযানের আড়ালে সক্রিয় রসুলপুরের সোহাগী সিন্ডিকেট। গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার’র গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়’র প্রতিমন্ত্রী আহম্মেদ সোহেল মন্জুর সুমন এর বরিশাল শুভাগমনে বাংলাদেশ মুক্তিযুদ্ধের প্রজন্ম বরিশাল জেলা দক্ষিন ও মহানগর কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন। এ-সময় উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধের প্রজন্মের বরিশাল জেলা দক্ষিন আহ্বায়ক হাবিবুর রহমান মিল্টন, মহানগর আহবায়ক মো. জুয়েল খান সহ অন্যান্য নেতৃবৃন্দ। বরিশাল কাউনিয়া থানার বিশেষ অভিযানে ১৫ দিনে ৯৩ জন আটক। বরিশালে ভাড়া বাসা থেকে আইনজীবি সহকারীর লাশ উদ্ধার। মাদকের বিরুদ্ধে কঠোর কাউনিয়া থানা। প্রকাশিত সংবাদের প্রতিবাদ!

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বারিশাল মেট্রোপলিটন পুলিশের নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন।

প্রতিনিধি / ৬৩১ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

বরিশাল, ২৭ সেপ্টেম্বর : আগামীকাল মহা ষষ্ঠী থেকে শুরু হওয়া শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) নগরীর বিভিন্ন পূজামণ্ডপে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা চূড়ান্ত করেছে।
নগরীর কাউনিয়া থানা এলাকার একাধিক পূজামণ্ডপ পরিদর্শন করে সার্বিক ব্যবস্থাপনা তদারকি করেছেন বিএমপির উপ-পুলিশ কমিশনার (উত্তর) সুশান্ত সরকার, পিপিএম। গত শুক্রবার রাতে তিনি স্থানীয় লোকনাথ মন্দিরসহ বিভিন্ন মণ্ডপ ঘুরে দেখেন এবং নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন করেন।
এ সময় উপ-পুলিশ কমিশনার পুলিশ সদস্যদের যথাযথভাবে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল নিশাত, পুলিশের অন্যান্য কর্মকর্তা ও পূজা কমিটির নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
উপ-পুলিশ কমিশনার সুশান্ত সরকার বলেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশাল মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে প্রযুক্তিনির্ভরসহ সার্বিক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমরা আশা করি, এবারের দুর্গোৎসব সনাতন ধর্মাবলম্বীরা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে উদযাপন করবেন।
কাউনিয়া প্রধান সড়ক এলাকার লোকনাথ মন্দিরের সেক্রেটারি সুব্রত সিকদার বিদ্যুৎ জানান, “পূজার প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। সার্বিক পরিস্থিতিও অনুকূলে রয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, নগরীর বিভিন্ন পূজামণ্ডপে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি আনসার সদস্যরাও মোতায়েন থাকবে। এছাড়া নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীসহ অন্যান্য সকল আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ টহল চলমান। প্রযুক্তিগত দিক থেকে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হবে।
বারিশাল মেট্রোপলিটন পুলিশের এসব প্রস্তুতি নগরীতে সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সনাতন ধর্মাবলম্বী নাগরিকদের জন্য নিরাপদ ও অনুকূল পরিবেশ সৃষ্টির প্রত্যয় ব্যক্ত করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...

https://slotbet.online/