• শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
শিরোনাম
ইউএনও হাত ধরে আলোর পথে উজিরপুরে বাবার মুখে রুটি তুলে দেওয়া সেই ছোট্ট তুবা। এলপিজির তীব্র সংকট, ১২ কেজির সিলিন্ডার ২১০০ টাকা। বাবাকে মারধর, চা-রুটি হাতে ৯ বছরের মেয়ের ছুটে আসা। বিএমপি ডিবির অভিযানে ১,০০০ পিস কথিত ইয়াবাসহ আটক ১ বরিশালে সোহাগীকে ধরতে ব্যার্থ অভিযান : রসুলপুরে মাদক সিন্ডিকেটের ‘গা-ঢাকা’ কৌশল। বরিশালে মাদকবিরোধী অভিযানের আড়ালে সক্রিয় রসুলপুরের সোহাগী সিন্ডিকেট। গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার’র গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়’র প্রতিমন্ত্রী আহম্মেদ সোহেল মন্জুর সুমন এর বরিশাল শুভাগমনে বাংলাদেশ মুক্তিযুদ্ধের প্রজন্ম বরিশাল জেলা দক্ষিন ও মহানগর কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন। এ-সময় উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধের প্রজন্মের বরিশাল জেলা দক্ষিন আহ্বায়ক হাবিবুর রহমান মিল্টন, মহানগর আহবায়ক মো. জুয়েল খান সহ অন্যান্য নেতৃবৃন্দ। বরিশাল কাউনিয়া থানার বিশেষ অভিযানে ১৫ দিনে ৯৩ জন আটক। বরিশালে ভাড়া বাসা থেকে আইনজীবি সহকারীর লাশ উদ্ধার। মাদকের বিরুদ্ধে কঠোর কাউনিয়া থানা।

পূর্বানুমতি ছাড়া রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র ত্যাগ করলেন ৯ ভারতীয় কর্মকর্তা, কর্তৃপক্ষের উদ্বেগ

প্রতিনিধি / ২৮০ পড়া হয়েছে
প্রকাশিত : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬

অনলাইন ডেস্ক: বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ৯ জন ভারতীয় কর্মকর্তা পূর্বানুমতি বা আনুষ্ঠানিক অবহিতকরণ ছাড়াই বাংলাদেশ ত্যাগ করেছেন। এ ঘটনায় কেন্দ্র কর্তৃপক্ষ গভীর উদ্বেগ প্রকাশ করেছে। বিষয়টি তাৎক্ষণিকভাবে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা যায়, শনিবার (২৪ জানুয়ারি) সকালে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে খাবারের টেবিলে ওই কর্মকর্তাদের উপস্থিতি না পেয়ে খোঁজখবর শুরু করা হয়। পরে নিশ্চিত হওয়া যায়, তারা কাউকে অবহিত না করেই তাপবিদ্যুৎ কেন্দ্র ত্যাগ করেছেন।
ঘটনাটি প্রকল্প পরিচালক রামানাথ পূজারিকে জানানো হলে তিনি সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করেন। এ সময় তারা নিরাপত্তাজনিত উদ্বেগের কথা উল্লেখ করে বাংলাদেশ ত্যাগ করার বিষয়টি নিশ্চিত করেন বলে জানা গেছে।
তবে কেন্দ্র সংশ্লিষ্ট একাধিক দায়িত্বশীল সূত্র জানায়, রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে সেনাবাহিনী, পুলিশ, আনসারসহ চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা বিদ্যমান রয়েছে। এর আগে ওই কর্মকর্তারা নিরাপত্তা নিয়ে কোনো ধরনের অভিযোগ বা উদ্বেগ আনুষ্ঠানিকভাবে উত্থাপন করেননি।
এই প্রেক্ষাপটে পূর্বঘোষণা ছাড়া দেশত্যাগের বিষয়টিকে কর্তৃপক্ষ রহস্যজনক হিসেবে দেখছে। সংশ্লিষ্টরা বলছেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হচ্ছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করবে।
এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের পরবর্তী সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে কর্তৃপক্ষ।


আপনার মতামত লিখুন :

3 responses to “পূর্বানুমতি ছাড়া রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র ত্যাগ করলেন ৯ ভারতীয় কর্মকর্তা, কর্তৃপক্ষের উদ্বেগ”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...

https://slotbet.online/