• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন

বরিশাল কাউনিয়া থানার বিশেষ অভিযানে ১৫ দিনে ৯৩ জন আটক।

প্রতিনিধি / ২৬ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কাউনিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে সেপ্টেম্বর ২০২৬-এর প্রথমার্ধে বিভিন্ন অপরাধে মোট ৯৩ জনকে আটক করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
বিএমপি কমিশনারের দিকনির্দেশনায় মাদকবিরোধী অভিযান, আদালতের পরোয়ানা তামিল এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাউনিয়া থানা পুলিশ এসব অভিযান পরিচালনা করে।
কাউনিয়া থানার সহকারী পুলিশ কমিশনার জনাব পবিএ কুমার হালদার জানান, অভিযানে মাদক-সংক্রান্ত অপরাধে ৫০ জনকে আটক করা হয়। তাদের মধ্যে ৪১ জনকে সংক্ষিপ্ত বিচার (Summary trail) পদ্ধতিতে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। এছাড়া নিয়মিত মাদক মামলায় আরও ৯ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। অন্যদিকে, মাদক ছাড়া অন্যান্য অপরাধ এবং আদালতের পরোয়ানা তামিলের আওতায় আরও ৪৩ জনকে আটক করা হয়। এর মধ্যে পরোয়ানামূলে ২৫ জন, বিএমপি অধ্যাদেশে ১০ জন এবং নিয়মিত মামলায় ৮ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
অন্যদিকে বিএমপি মিডিয়া সেলের তথ্য অনুযায়ী, নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে কাউনিয়া থানা পুলিশের এ ধরনের বিশেষ ও ঝটিকা অভিযান অব্যাহত থাকবে। অপরাধের ধরন ও পরিস্থিতি বিবেচনায় নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি মাদক ও বিভিন্ন অপরাধে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...

https://slotbet.online/