• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
শিরোনাম
সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ফোন ছি/ন/তা/ই! মুখ চেপে নারী পুলিশ সদস্যকে তুলে নেওয়ার চেষ্টা, অল্পের জন্য রক্ষা। আত্মরক্ষার প্রয়োজনে যেকোনো পদক্ষেপ নিতে পারবে নিরাপত্তা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী বরিশাল বন্দর থানা পুলিশের হাতে ৭৫ পিস ই/য়া/বা ও নগদ টাকাসহ গ্রে/প্তা/র-১ শের-ই-বাংলা মেডিকেলের বারান্দায় প্রকাশ্যে মূত্রত্যাগ, সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা। কুষ্টিয়ায় এসএসসি পরীক্ষার্থী জাকিয়াকে ছুরিকাঘাত: প্রধান অভিযুক্ত ইমন গ্রেপ্তার বরিশালে জমি নিয়ে বিরোধে ছুরিকাঘাতে একজন নি/হ/ত, আ/ট/ক – ৩ তালতলী এলাকার রেস্টুরেন্ট মালিকদের কঠোর নির্দেশনা দিলেন কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। । বরিশালে শিক্ষাপ্রতিষ্ঠানের ছাঁদে চলছে প্রকাশ্যে মাদক সেবন। সাংবাদিক আসাদকে ঘিরে অপপ্রচারের অভিযোগ।

আত্মরক্ষার প্রয়োজনে যেকোনো পদক্ষেপ নিতে পারবে নিরাপত্তা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিনিধি / ২৭ পড়া হয়েছে
প্রকাশিত : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

পার্বত্য তিন জেলায় পাঁচ বছরে নিহত ৩০৮, আহত ৪৩৫

নিজস্ব প্রতিবেদক:
অভিযান পরিচালনার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের ‘রাইট অব প্রাইভেট ডিফেন্স’ বা আত্মরক্ষার অধিকার প্রয়োগ করে প্রয়োজনীয় যেকোনো পদক্ষেপ নিতে পারবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তবে এ ক্ষেত্রে মানবাধিকারের সীমা ও আইন মেনে চলার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।
বুধবার (১১ নভেম্বর) বিকেলে জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে পার্বত্য চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও দেশের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের হামলার শিকার হলেও নিরাপত্তা বাহিনীর সদস্যরা মানবাধিকার লঙ্ঘন হয় এমন কোনো কর্মকাণ্ডে জড়াননি। সরকারের উদারতা ও মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল অবস্থানের সুযোগ নিয়ে কেউ বিশৃঙ্খলা কিংবা নাশকতার চেষ্টা করলে তা বরদাশত করা হবে না। মানবাধিকারের সীমার মধ্যে থেকেই সব ধরনের চক্রান্ত নস্যাৎ করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
সংসদে উপস্থাপিত তথ্য অনুযায়ী, গত পাঁচ বছরে পার্বত্য তিন জেলা রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতায় উল্লেখযোগ্য সংখ্যক সহিংসতার ঘটনা ঘটেছে। এ সময়ে বাঙালি জনগোষ্ঠীর ওপর ১৯৪টি এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর ওপর ৮১টি হামলার ঘটনা রেকর্ড করা হয়েছে।
একই সময়ে ২৯৭টি অপহরণ, ৪৭১টি জোরপূর্বক চাঁদা আদায় এবং অবৈধ অস্ত্র ব্যবহারের ৩৭৭টি ঘটনা ঘটেছে। সশস্ত্র হামলায় ৩০৮ জন বেসামরিক নাগরিক নিহত এবং ৪৩৫ জন আহত হয়েছেন। নিরাপত্তা বাহিনীর ওপর ৯৭টি হামলায় আট সদস্য নিহত ও ৫৫ জন আহত হয়েছেন।
পার্বত্য অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও এপিবিএনের সমন্বয়ে নিয়মিত যৌথ অভিযান পরিচালনার কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। কেএনএফ, ইউপিডিএফ ও জেএসএসের মতো সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা দমনে এসব অভিযান চালানো হচ্ছে। পাশাপাশি ‘অপারেশন উত্তরণ’ অব্যাহত রয়েছে। দুর্গম এলাকায় সশস্ত্র গোষ্ঠীর আস্তানা ও প্রশিক্ষণকেন্দ্র ধ্বংসে প্রয়োজনে বিমান বাহিনীর হেলিকপ্টার ব্যবহারের কথাও জানান তিনি।
অভিযানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গুলি, ম্যাগাজিন, কমব্যাট ইউনিফর্ম, ড্রোন ও যোগাযোগ সরঞ্জাম উদ্ধারের পাশাপাশি শত শত ব্যক্তিকে গ্রেপ্তারের তথ্য তুলে ধরেন মন্ত্রী।
চাঁদাবাজি ও অবৈধ অস্ত্র-মাদক চোরাচালান নিয়ন্ত্রণে চেকপোস্ট বৃদ্ধি, মোবাইল ব্যাংকিং লেনদেনে গোয়েন্দা নজরদারি জোরদার এবং ভারত ও মিয়ানমার সীমান্তে বিজিবির সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
পার্বত্য অঞ্চলের অস্থিরতা ও বিশৃঙ্খলা নির্মূলে সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে এক সম্পূরক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নিয়মিত আইন প্রয়োগকারী কার্যক্রমের পাশাপাশি এ বিষয়ে সংসদে ৩০০ বিধিতে বিস্তারিত বিবৃতি দেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...

https://slotbet.online/