নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশাল নগরীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে খাদিজা বেগম নামে এক নারীকে ১০ পিস ইয়াবাসহ আটক করেছে কাউনিয়া থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটের দিকে বরিশাল নগরীর কাউনিয়া থানাধীন মাই টিভি সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জিত চন্দ্র নাথের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে এসআই অভি, এসআই রিফাত, এএসআই বিপুল, এএসআই উজ্জ্বল এবং নারী এএসআই তানিয়া আহমেদ অংশ নেন। আটক নারীর বিরুদ্ধে পরবর্তীতে কাউনিয়া থানায় মাদক নিয়ন্ত্রণ আইনের নিয়মিত মামলা রুজু করা হয়।
https://slotbet.online/