• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাউনিয়া থানা পুলিশের সাঁড়াশি অভিযান, সন্দেহভাজন আটক ৪ চলমান মাদক বিরোধী অভিযানেও নিরবিচ্ছিন্ন রসুলপুরের সোহাগীর মাদক সরবরাহ। ধরন ও মাধ্যম পাল্টে নতুন পরিকল্পনা। কাউখালীতে গৃহবধূ হত্যা: ২৪ ঘণ্টার মধ্যে প্রধান অভিযুক্ত গ্রেপ্তার। ইউএনও হাত ধরে আলোর পথে উজিরপুরে বাবার মুখে রুটি তুলে দেওয়া সেই ছোট্ট তুবা। এলপিজির তীব্র সংকট, ১২ কেজির সিলিন্ডার ২১০০ টাকা। বাবাকে মারধর, চা-রুটি হাতে ৯ বছরের মেয়ের ছুটে আসা। বিএমপি ডিবির অভিযানে ১,০০০ পিস কথিত ইয়াবাসহ আটক ১ বরিশালে সোহাগীকে ধরতে ব্যার্থ অভিযান : রসুলপুরে মাদক সিন্ডিকেটের ‘গা-ঢাকা’ কৌশল। বরিশালে মাদকবিরোধী অভিযানের আড়ালে সক্রিয় রসুলপুরের সোহাগী সিন্ডিকেট। গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার’র গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়’র প্রতিমন্ত্রী আহম্মেদ সোহেল মন্জুর সুমন এর বরিশাল শুভাগমনে বাংলাদেশ মুক্তিযুদ্ধের প্রজন্ম বরিশাল জেলা দক্ষিন ও মহানগর কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন। এ-সময় উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধের প্রজন্মের বরিশাল জেলা দক্ষিন আহ্বায়ক হাবিবুর রহমান মিল্টন, মহানগর আহবায়ক মো. জুয়েল খান সহ অন্যান্য নেতৃবৃন্দ।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাউনিয়া থানা পুলিশের সাঁড়াশি অভিযান, সন্দেহভাজন আটক ৪

প্রতিনিধি / ২৮ পড়া হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:

নগরীতে মাদক, সন্ত্রাসী কর্মকাণ্ড ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বন্ধে আকস্মিক সাঁড়াশি অভিযান চালিয়েছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কাউনিয়া থানা পুলিশ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যার পরে বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (কাউনিয়া জোন) পবিত্র কুমার হালদারের নেতৃত্বে বিশেষ আভিযানিক টিম কাউনিয়া থানার বিভিন্ন গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর পয়েন্টে এ অভিযান পরিচালনা করে। পুলিশ সূত্রে জানা যায়, এলাকাভিত্তিক কিশোর গ্যাংয়ের তৎপরতা বৃদ্ধি, চিহ্নিত মাদক ব্যবসায়ীদের আনাগোনা এবং সন্দেহভাজন অপরাধীদের প্রতিরোধে এই বিশেষ পদক্ষেপ নেওয়া হয়। অভিযান চলাকালে কাউনিয়া ব্রাঞ্চ রোড, মনসা বাড়ি গলি, কাউনিয়া প্রধান সড়ক এবং নাজিরেরপুলসহ আশেপাশের এলাকায় ব্যাপক তল্লাশি ও টহল পরিচালনা করা হয় ও সন্দেহভাজন ৪ জনকে আটক করা হয়।

অভিযান সম্পর্কে বিএমপি মিডিয়া সেল থেকে জানানো হয়, নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অপরাধমূলক কর্মকাণ্ড কঠোর হস্তে দমনে মহানগরীর সর্বত্র এই ধরনের সাঁড়াশি অভিযান নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে চলমান থাকবে। কোনো অপরাধী বা কিশোর গ্যাংয়ের সদস্যকে ছাড় দেওয়া হবে না বলেও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সতর্ক বার্তা দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...

https://slotbet.online/