• শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
বহু নাটকীয়তার পর সাভারের বহিষ্কৃত ছাএদল নেতা সামির ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার সাভারে জোড়া মামলায় ‘পিস্তল মানিক’ গ্রেপ্তার, প্রধান আসামি সামির এখনও অধরা *পরকীয়া; একটি ভয়ানক সামাজিক ব্যাধি* ৫ নম্বর ওয়ার্ড সচিব জসিমের বিরুদ্ধে আনীত অভিযোগের তীব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ! বরিশাল পলাশপুর এলাকায় বাবুর সাহসিকতায় মাদকের বিরুদ্ধে তরুণদের দৃষ্টান্তমূলক প্রতিরোধ গঠন। ব্যক্তিগত সুদের চুক্তি বা চেকের আইনি বৈধতা নেই: জেনে নিন বৈধ ক্ষুদ্রঋণের নিয়ম সিএমপি মেট্রোপলিটন পুলিশে ব্যাপক রদবদল। বরিশালে কোতোয়ালি থানা পুলিশের অভিযান: নারীসহ ৫ মাদক ব্যবসায়ী আটক, ইয়াবা ও মোটরসাইকেল উদ্ধার ব্যাংক হিসাবে টিআইএন বাধ্যতামূলক করার প্রস্তাব: নেতিবাচক অর্থনৈতিক প্রভাব ও উত্তরণের উপায় ৫ জেলায় নতুন এসপি, পুলিশ সুপার পদমর্যাদার ১২ কর্মকর্তাকে বদলি

বরিশাল প্রবাসী কল্যাণ ব্যাংকে জাল তথ্য দিয়ে লোন: দায় এড়াতে সেকেন্ড অফিসারকে ফাঁসানোর অভিযোগ!!

প্রতিনিধি / ১২০৩ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫

বরিশাল, ১৫ সেপ্টেম্বর ২০২৫:
বরিশাল প্রবাসী কল্যাণ ব্যাংকে জাল তথ্য দিয়ে ঋণ বিতরনকে ঘিরে  তৈরি হয়েছে চাঞ্চল্যকর বির্তকের। অভিযোগ উঠেছে—জাল তথ্য ব্যবহার করে ২০২৫ সালের ৭ জানুয়ারি এক ব্যক্তি দুই লাখ পঞ্চাশ হাজার টাকার ঋণ অনুমোদন করিয়ে নেয় তদন্তের স্বার্থে এই মূর্হুর্তে গ্রাহকের নাম অপ্রকাশের করা হলো না। মজার বিষয় গ্রাহক নিজেও জানে না তার ব্যক্তিগত তথ্যের বিপরীতে ব্যাংকে থেকে লোন নেয়া হয়েছে।  ঘটনার আট মাস পর গ্রাহক অন্য ব্যাংকে থেকে লোন নিতে গিয়ে জানতে পারে তার নামের বিপরীতে প্রবাসী কল্যান ব্যাংকের বরিশাল শাখা থেকে ঋণ নেয়া হয়েছে এবং সে একজন ঋণখেলাপি। বিষয়টি তাৎক্ষনিক ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করলে নড়েচড়ে বসে ব্যাংক কতৃপক্ষ।  দায় এড়াতে এবং ঘটনাকে ধামাচাপা দিতে ব্যাংকের শাখা ব্যবস্থাপক জসিম উদ্দিন নানা কৌশল অবলম্বন করে।
শাখার সেকেন্ড অফিসার তামান্না আফরিন এর অভিযোগ অনুযায়ী, শাখা ব্যবস্থাপক ইচ্ছাকৃতভাবে দায় চাপাতে তার বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্র শুরু করেন। তিনি জানান, ব্যবস্থাপক জসিম ব্যাংকের করনিক রিপন মন্ডলকে একপ্রকার চাপ দিয়ে একটি লিখিত বিবৃতি আদায় করেন, যেখানে তামান্নাকে  জড়িয়ে সুপরিকল্পিত অভিযোগ সাজানো হয়।
তবে অপর একটি সূত্র জানিয়েছে, করনিক রিপন গত শনিবার তামান্না আফরিন এর সঙ্গে ফোনালাপে নিজের অপকর্মের স্বীকারোক্তি দেন ও এই ধরনের ঘটনা এই শাখায় অহরহ ঘটে বলে জানায়। রিপনে স্বীকারক্তির অডিও ক্লিপ ইতোমধ্যেই স্থানীয় সাংবাদিকদের হাতে পৌঁছেছে।ঘটনার পরিপ্রেক্ষিতে তামান্না আফরিন স্বামী মামুন স্থানীয় সংবাদকর্মীদের সামনে স্ত্রীকে নির্দোষ প্রমাণের পক্ষে যুক্তি উপস্থাপন করেন। এসময় করনিক নিজেও দোষ স্বীকার করে নেন এবং তামান্না আফরিনের কোনো সংশ্লিষ্টতা নেই বলে জানান।
তবে আইনগতভাবে বিষয়টি পর্যালোচনা করলে দেখা যায়, অবৈধভাবে লোন অনুমোদন প্রক্রিয়ায় শাখা ব্যবস্থাপক, সেকেন্ড অফিসার তামান্না আফরিনসহ আরও কয়েকজন কর্মকর্তা দায়মুক্ত থাকতে পারছেন না। এমনকি দায় এড়াতে পারছেন না ব্যাংকের অঞ্চল প্রধানও। ব্যাংক কর্মকর্তা যদি জেনে বা অবহেলায় জাল কাগজের বিপরীতে ঋণ অনুমোদন করেন, তবে তিনি দণ্ডবিধির ৪০৯, ৪২০, ৪৬৮, ৪৭১ ধারায় ফৌজদারি দায়ে অভিযুক্ত হবেন। সাসপেনশন / চাকরিচ্যুতি পেনশন/সুবিধা বাতিলসহ দুর্নীতি দমন আইন ও মানি লন্ডারিং প্রতিরোধ আইনও প্রযোজ্য হতে পারে। সর্বোচ্চ শাস্তি আজীবন কারাদণ্ড, আর্থিক জরিমানা এবং চাকরিজীবন থেকে বহিষ্কার হতে পারে। এবিষয়ে ব্যাংকের এজিএম জিয়াউল ইসলাম নাগরীক বরিশালকে জানায় এবিষয়ে অডিট টিমের তদন্তের পরে দোষীদের বিচারের আওতায় আনা হবে। তবে নিজেদের অপরাধ আড়াল করতে সহকর্মীকে ফাঁসানোর এই প্রবণতা প্রাতিষ্ঠানিক দুর্নীতি কতটা গভীর শেকড় গেড়েছে? সেটাই ভাবার বিষয়।সমালোচকরা বলছেন, এটি শুধু একটি ব্যাংক কেলেঙ্কারি নয়—বরং ক্ষমতাসীনদের আমলাতান্ত্রিক অপসংস্কৃতির প্রতিচ্ছবি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...

https://slotbet.online/