নিজস্ব প্রতিবেদক:
বরিশাল নগরীতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ মো. ইকবাল হোসেন (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটের দিকে এয়ারপোর্ট থানাধীন ২৯ নম্বর ওয়ার্ডের নতুল্লাবাদ বাসস্ট্যান্ড এলাকায় হোটেল সুইডেন প্যালেসের সামনে পাকা সড়ক থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার ইন্সপেক্টর হেলালের নেতৃত্বে একটি দল অভিযান পরিচালনা করে ইকবাল হোসেনকে ৬ কেজি গাঁজাসহ আটক করে।
আটক ইকবাল হোসেন ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার সিংগার বিল এলাকার বাসিন্দা। তার পিতার নাম মৃত আবু তাহের এবং মাতার নাম ছফর চান।
পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
https://slotbet.online/