• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
শিরোনাম
সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ফোন ছি/ন/তা/ই! মুখ চেপে নারী পুলিশ সদস্যকে তুলে নেওয়ার চেষ্টা, অল্পের জন্য রক্ষা। আত্মরক্ষার প্রয়োজনে যেকোনো পদক্ষেপ নিতে পারবে নিরাপত্তা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী বরিশাল বন্দর থানা পুলিশের হাতে ৭৫ পিস ই/য়া/বা ও নগদ টাকাসহ গ্রে/প্তা/র-১ শের-ই-বাংলা মেডিকেলের বারান্দায় প্রকাশ্যে মূত্রত্যাগ, সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা। কুষ্টিয়ায় এসএসসি পরীক্ষার্থী জাকিয়াকে ছুরিকাঘাত: প্রধান অভিযুক্ত ইমন গ্রেপ্তার বরিশালে জমি নিয়ে বিরোধে ছুরিকাঘাতে একজন নি/হ/ত, আ/ট/ক – ৩ তালতলী এলাকার রেস্টুরেন্ট মালিকদের কঠোর নির্দেশনা দিলেন কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। । বরিশালে শিক্ষাপ্রতিষ্ঠানের ছাঁদে চলছে প্রকাশ্যে মাদক সেবন। সাংবাদিক আসাদকে ঘিরে অপপ্রচারের অভিযোগ।

বরিশাল বন্দর থানা পুলিশের হাতে ৭৫ পিস ই/য়া/বা ও নগদ টাকাসহ গ্রে/প্তা/র-১

প্রতিনিধি / ২৮ পড়া হয়েছে
প্রকাশিত : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক | বরিশাল

বরিশাল নগরীতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৭৫ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৩৫ হাজার ২০০ টাকাসহ আবুল কালাম আজাদ (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) বন্দর থানা পুলিশ। বুধবার ১১/১১/২০২৬ দুপুর ২টা ২০ মিনিটের দিকে বন্দর থানাধীন সাহেবের হাট মাছ বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনজিত চন্দ্র নাথের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ আভিযানিক দল অভিযান চালিয়ে আবুল কালাম আজাদকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৭৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৩৫ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার আবুল কালাম আজাদ বরিশালের বন্দর থানাধীন টুঙ্গিবাড়ীয়া ইউনিয়নের কুনদিয়ালপাড়া এলাকার মৃত আফসার গাজীর ছেলে।

পুলিশ জানায়, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে বন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
নগরীতে মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখার পাশাপাশি মাদক ব্যবসা ও মাদক সংশ্লিষ্ট অপরাধ দমনে পুলিশের তৎপরতা অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...

https://slotbet.online/