• শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম
বরিশালে ২০৩৫ পিস ইয়াবাসহ সাবেক সেনাসদস্য ও তার স্ত্রী আটক। বরিশালে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের সশস্ত্র মিছিল ও ককটেল বিস্ফোরণ, আটক ১ বরিশালে চুরি হওয়া স্বর্ণালংকার উদ্ধার, আটক ৪ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাউনিয়া থানা পুলিশের সাঁড়াশি অভিযান, সন্দেহভাজন আটক ৪ চলমান মাদক বিরোধী অভিযানেও নিরবিচ্ছিন্ন রসুলপুরের সোহাগীর মাদক সরবরাহ। ধরন ও মাধ্যম পাল্টে নতুন পরিকল্পনা। কাউখালীতে গৃহবধূ হত্যা: ২৪ ঘণ্টার মধ্যে প্রধান অভিযুক্ত গ্রেপ্তার। ইউএনও হাত ধরে আলোর পথে উজিরপুরে বাবার মুখে রুটি তুলে দেওয়া সেই ছোট্ট তুবা। এলপিজির তীব্র সংকট, ১২ কেজির সিলিন্ডার ২১০০ টাকা। বাবাকে মারধর, চা-রুটি হাতে ৯ বছরের মেয়ের ছুটে আসা। বিএমপি ডিবির অভিযানে ১,০০০ পিস কথিত ইয়াবাসহ আটক ১

বরিশালে ২০৩৫ পিস ইয়াবাসহ সাবেক সেনাসদস্য ও তার স্ত্রী আটক।

প্রতিনিধি / ৪৭ পড়া হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

বরিশাল প্রতিনিধি | ২৩ অক্টোবর ২০২৬

​বরিশাল নগরীতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে এক দম্পতিকে আটক করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। প্রথমে ২৩৫ পিস ইয়াবা উদ্ধারের পর, তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে পরিচালিত দ্বিতীয় দফার অভিযানে আরও ১ হাজার ৮০০ পিস ইয়াবা জব্দ করা হয়। পৃথক দুই অভিযানে মোট ২ হাজার ৩৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। ​পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল সরকারি বালিকা বিদ্যালয়ের সামনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বেল্লাল হোসেন রাতুল (২৮) ও তাঁর স্ত্রী লামিয়া আক্তারকে (২৬) আটক করা হয়। পরে তাঁদের দেহ তল্লাশি করে ২৩৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক রাতুল বরিশালের মোনাছেফ আলীর ছেলে। ​প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের সত্যতা যাচাইয়ের পর আজ শুক্রবার (২৩ অক্টোবর) বেলা ১১টার দিকে নগরীর ফিশারী রোড এলাকায় জনৈক হিরনের ভাড়া বাসায় দ্বিতীয় দফায় অভিযান চালায় পুলিশ। ওই বাসা থেকে আরও ১ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ​কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান ও পরিদর্শক (অপারেশন) লুৎফর রহমানের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে অংশগ্রহন করেন এসআই নাহিদ, এসআই নাইম, এএসআই সাইফুল, এএসআই জিয়া, আরিফ, মাহফুজ ও বদিউজ্জামানসহ সঙ্গীয় ফোর্স। মাদকবিরোধী এই সফল অভিযানে সন্তোষ প্রকাশ করে স্থানীয় সচেতন নাগরিক সমাজ পুলিশের উদ্যোগকে স্বাগত জানিয়েছে। একই সঙ্গে মাদক সিন্ডিকেটের মূল হোতাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা এবং এ ধরনের অভিযান নিয়মিত চালিয়ে যাওয়ার দাবি জানিয়েছেন তাঁরা। আটক দম্পতির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...

https://slotbet.online/