• সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশালে চুরি হওয়া স্বর্ণালংকার উদ্ধার, আটক ৪ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাউনিয়া থানা পুলিশের সাঁড়াশি অভিযান, সন্দেহভাজন আটক ৪ চলমান মাদক বিরোধী অভিযানেও নিরবিচ্ছিন্ন রসুলপুরের সোহাগীর মাদক সরবরাহ। ধরন ও মাধ্যম পাল্টে নতুন পরিকল্পনা। কাউখালীতে গৃহবধূ হত্যা: ২৪ ঘণ্টার মধ্যে প্রধান অভিযুক্ত গ্রেপ্তার। ইউএনও হাত ধরে আলোর পথে উজিরপুরে বাবার মুখে রুটি তুলে দেওয়া সেই ছোট্ট তুবা। এলপিজির তীব্র সংকট, ১২ কেজির সিলিন্ডার ২১০০ টাকা। বাবাকে মারধর, চা-রুটি হাতে ৯ বছরের মেয়ের ছুটে আসা। বিএমপি ডিবির অভিযানে ১,০০০ পিস কথিত ইয়াবাসহ আটক ১ বরিশালে সোহাগীকে ধরতে ব্যার্থ অভিযান : রসুলপুরে মাদক সিন্ডিকেটের ‘গা-ঢাকা’ কৌশল। বরিশালে মাদকবিরোধী অভিযানের আড়ালে সক্রিয় রসুলপুরের সোহাগী সিন্ডিকেট।

বরিশালে চুরি হওয়া স্বর্ণালংকার উদ্ধার, আটক ৪

প্রতিনিধি / ৬৮ পড়া হয়েছে
প্রকাশিত : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

নাগরিক বরিশাল | ১৮ অক্টোবর ২০২৬

বরিশাল মহানগরীর কাউনিয়া থানা এলাকায় বসতঘর থেকে স্বর্ণালংকার চুরির ঘটনায় চারজনকে আটক করেছে কাউনিয়া থানা পুলিশ। এ সময় তাঁদের হেফাজত থেকে চুরি হওয়া এক ভরি ওজনের এক জোড়া স্বর্ণের হাতের রুলি উদ্ধার করা হয়েছে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) মিডিয়া সেল থেকে রোববার (১৮ অক্টোবর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, গত ১৭ অক্টোবর সন্ধ্যা ৭টার দিকে মহানগরীর কাউনিয়া থানাধীন বিসিসির ১ নম্বর ওয়ার্ডের কমিশনার গলিতে সৈয়দ সোহাগের বসতঘরে চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১৬ বছর বয়সী সৈয়দ সৈকত ইসলাম রিফাত ও মো. জহিরুল ইসলাম ওরফে শাওন হাওলাদার, ২১ বছর বয়সী মো. সানজিদ তালুকদার এবং ২৫ বছর বয়সী বিশ্বজিৎ দামকে আটক করা হয়।

আটক চারজনের মধ্যে দুজন অপ্রাপ্তবয়স্ক। তাঁদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থাগ্রহন প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

সূত্র: বিএমপি মিডিয়া সেল

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...

https://slotbet.online/