• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশাল বন্দর এলাকায় ৬০০ গ্রাম গাঁজাসহ ৬৩ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার! বরিশালে গো/য়ে/ন্দা পু/লি/শের অভিযানে ৬ কেজি গাঁ/জা/সহ আ/ট/ক – ১ সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ফোন ছি/ন/তা/ই! মুখ চেপে নারী পুলিশ সদস্যকে তুলে নেওয়ার চেষ্টা, অল্পের জন্য রক্ষা। আত্মরক্ষার প্রয়োজনে যেকোনো পদক্ষেপ নিতে পারবে নিরাপত্তা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী বরিশাল বন্দর থানা পুলিশের হাতে ৭৫ পিস ই/য়া/বা ও নগদ টাকাসহ গ্রে/প্তা/র-১ শের-ই-বাংলা মেডিকেলের বারান্দায় প্রকাশ্যে মূত্রত্যাগ, সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা। কুষ্টিয়ায় এসএসসি পরীক্ষার্থী জাকিয়াকে ছুরিকাঘাত: প্রধান অভিযুক্ত ইমন গ্রেপ্তার বরিশালে জমি নিয়ে বিরোধে ছুরিকাঘাতে একজন নি/হ/ত, আ/ট/ক – ৩ তালতলী এলাকার রেস্টুরেন্ট মালিকদের কঠোর নির্দেশনা দিলেন কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। ।

বরিশাল বন্দর এলাকায় ৬০০ গ্রাম গাঁজাসহ ৬৩ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার!

প্রতিনিধি / ৫৪ পড়া হয়েছে
প্রকাশিত : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:

বরিশাল নগরীর বন্দর থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৬০০ গ্রাম গাঁজাসহ সেলিম মীরা (৬৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৫ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানাধীন টুঙ্গিবাড়ীয়া ইউনিয়নের মীরাবাড়ী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনজিত চন্দ্র নাথের নেতৃত্বে পরিচালিত অভিযানে সেলিম মীরা(৬৩) কে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর হেফাজত থেকে ৬০০ গ্রাম গাঁজা এবং গাঁজা পরিমাপের একটি নিক্তি উদ্ধার করে পুলিশ।

গ্রেপ্তারকৃত সেলিম মীরা টুঙ্গিবাড়ীয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মীরাবাড়ী এলাকার বাসিন্দা। তিনি মৃত আফসার আলী মীরার ছেলে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে বন্দর থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট পুলিশ কর্তৃপক্ষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...

https://slotbet.online/