• শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশালে ১২ মাদক মামলার আসামী মুন্নী পুনরায় মাদকসহ আটক! নবগঠিত বরিশাল মহানগর যুবদল কমিটির নেতৃবৃন্দের সাথে বরিশাল মহানগর ছাত্রদলের শুভেচ্ছা বিনিময় ও সৌজন্য সাক্ষাৎ। বরিশালে চেকপোস্টে ৯ হাজার ৫২৪ পিস ইয়াবাসহ মাদক কারবারি রাজিব আটক। বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সূচনা গ্রেপ্তার। বরিশাল বন্দর এলাকায় ৬০০ গ্রাম গাঁজাসহ ৬৩ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার! বরিশালে গো/য়ে/ন্দা পু/লি/শের অভিযানে ৬ কেজি গাঁ/জা/সহ আ/ট/ক – ১ সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ফোন ছি/ন/তা/ই! মুখ চেপে নারী পুলিশ সদস্যকে তুলে নেওয়ার চেষ্টা, অল্পের জন্য রক্ষা। আত্মরক্ষার প্রয়োজনে যেকোনো পদক্ষেপ নিতে পারবে নিরাপত্তা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী বরিশাল বন্দর থানা পুলিশের হাতে ৭৫ পিস ই/য়া/বা ও নগদ টাকাসহ গ্রে/প্তা/র-১

বরিশালে ১২ মাদক মামলার আসামী মুন্নী পুনরায় মাদকসহ আটক!

প্রতিনিধি / ১৭ পড়া হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বরিশাল নগরীর কাউনিয়া এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ মুন্নী বেগম (৪০) নামে এক নারীকে আটক করেছে কাউনিয়া থানা পুলিশ। পুলিশের দাবি, আটক মুন্নী বেগমের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকদ্রব্য-সংক্রান্ত ১২টি মামলা চলমান রয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত ৮টা ৪৫ মিনিটে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব জহিরুল ইসলাম এর দিক-নির্দেশনায় এসআই আল মামুনের নেতৃত্বে, এএসআই শফিকসহ সঙ্গীয় ফোর্স গোঁপন সংবাদের ভিক্তিতে নগরীর বিসিসি ১ নং ওয়ার্ডের মাই টিভির দক্ষিণ পাশের একটি গলিতে এ অভিযান পরিচালনা করে।

অভিযান পরিচালনাকালিন সময়ে উক্ত গলির ভিতরে অবস্থিত একটি টিনশেড সেমিপাকা বাড়ির পূর্ব পাশের কক্ষ থেকে মুন্নী বেগমকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ১২ পিস ইয়াবা ও ২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আটক মুন্নী বেগম দীর্ঘদিন ধরে কাউনিয়া এলাকায় ভাংঙ্গারী ব্যবসার আঁড়ালে মাদক ব্যবসা করে যাচ্ছে।
মাদকদ্রব্য-সংক্রান্ত ১২টি মামলা চলমান থাকা সত্বেও মাদকসহ আবারো আটক হওয়ার ঘটনায় মাদক ব্যবসার শিকড় উৎপাটন নিয়ে উদ্বেগ জানিয়েছেন নগরীর সচেতন মহল। উদ্ধারকৃত মাদকদ্রব্যের উৎস এবং সংশ্লিষ্ট মাদক কারবারের সঙ্গে অন্য কেউ জড়িত কি না, সে বিষয়ে তদন্ত চলমান বলে জানিয়েছে কাউনিয়া থানা পুলিশ। এ ঘটনায় আটক মুন্নী বেগমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...

https://slotbet.online/