• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
শিরোনাম
বরিশালে চেকপোস্টে ৯ হাজার ৫২৪ পিস ইয়াবাসহ মাদক কারবারি রাজিব আটক। বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সূচনা গ্রেপ্তার। বরিশাল বন্দর এলাকায় ৬০০ গ্রাম গাঁজাসহ ৬৩ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার! বরিশালে গো/য়ে/ন্দা পু/লি/শের অভিযানে ৬ কেজি গাঁ/জা/সহ আ/ট/ক – ১ সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ফোন ছি/ন/তা/ই! মুখ চেপে নারী পুলিশ সদস্যকে তুলে নেওয়ার চেষ্টা, অল্পের জন্য রক্ষা। আত্মরক্ষার প্রয়োজনে যেকোনো পদক্ষেপ নিতে পারবে নিরাপত্তা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী বরিশাল বন্দর থানা পুলিশের হাতে ৭৫ পিস ই/য়া/বা ও নগদ টাকাসহ গ্রে/প্তা/র-১ শের-ই-বাংলা মেডিকেলের বারান্দায় প্রকাশ্যে মূত্রত্যাগ, সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা। কুষ্টিয়ায় এসএসসি পরীক্ষার্থী জাকিয়াকে ছুরিকাঘাত: প্রধান অভিযুক্ত ইমন গ্রেপ্তার

বরিশালে চেকপোস্টে ৯ হাজার ৫২৪ পিস ইয়াবাসহ মাদক কারবারি রাজিব আটক।

প্রতিনিধি / ৪২ পড়া হয়েছে
প্রকাশিত : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

​নিজস্ব প্রতিবেদক, বরিশাল:

বরিশাল নগরীর মরকখোলা পোল এলাকায় পুলিশের বিশেষ চেকপোস্টে ৯ হাজার ৫২৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রাজিব বেপারি (৩২) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। আজ বুধবার (২৫ নভেম্বর) দিবাগত রাতে বগুড়া পুলিশ ফাঁড়ির একটি দল এই অভিযান পরিচালনা করে।

​পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. মাহফুজুর হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল নগরীর মরকখোলা পোল এলাকায় চেকপোস্ট বসায়। এ সময় মরকখোলা পোলের দক্ষিণ পাশে খান জাহানিয়া মসজিদের বিপরীত দিকের পাকা সড়কে সন্দেহভাজন হিসেবে রাজিব বেপারিকে থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে তার কাছ থেকে ৯ হাজার ৫২৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকেই তাকে আটক করা হয়।

​আটক রাজিব বেপারি (৩২) বরিশাল নগরীর কাউনিয়া থানার ৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণ পলাশপুরের শিকদার পাড়া এলাকার বাসিন্দা। তার পিতার নাম আব্দুর রব বেপারি এবং মাতার নাম শাহানারা বেগম।

​এ ঘটনায় বগুড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. মাহফুজুর হাসান বাদী হয়ে সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

​নগরীতে বিপুল পরিমাণ এই ইয়াবা উদ্ধারের ঘটনাকে মাদকবিরোধী অভিযানে পুলিশের একটি উল্লেখযোগ্য সাফল্য হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধারকৃত মাদকের উৎস, এর পেছনের সরবরাহকারী চক্র এবং এই কারবারে অন্য কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি মাদকের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...

https://slotbet.online/