বরিশাল প্রতিনিধি: বরিশাল মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানার মাদকবিরোধী অভিযানে ৪৪৭ পিস ইয়াবাসহ দুই সহোদরকে আটক করা হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) রাত ১০টা ৫০ মিনিটের দিকে কাউনিয়া থানাধীন মতাসার প্রাইমারি স্কুলসংলগ্ন হাওলাদার বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।
আটক ব্যক্তিরা হলেন মো. সাকিব (২৬) ও মো. রাকিবুল ইসলাম (৩৩)। তাঁরা সম্পর্কে আপন দুই ভাই।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে কাউনিয়া থানা পুলিশের একটি দল ওই বাড়িতে অভিযান চালিয়ে তাঁদের আটক করে। এ সময় তাঁদের কাছ থেকে ৪৪৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনজিত চন্দ্র নাথের নেতৃত্বে পরিচালিত অভিযানে অংশ নেন উপপরিদর্শক (এসআই) হরষিত মণ্ডল, আল মামুন, হাবিবুর রহমান, রাসিক মুরাদ অভি ও জিসান। এ ছাড়া সহকারী উপপরিদর্শক (এএসআই) উজ্জ্বল মিয়া ও লিটন এবং কনস্টেবল জামাল অভিযানে অংশ নেন।
পুলিশ জানিয়েছে, আটক দুই ভাইয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
সংবাদসূত্র: কাউনিয়া থানা।
https://slotbet.online/