• বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
এলপিজির তীব্র সংকট, ১২ কেজির সিলিন্ডার ২১০০ টাকা। বাবাকে মারধর, চা-রুটি হাতে ৯ বছরের মেয়ের ছুটে আসা। বিএমপি ডিবির অভিযানে ১,০০০ পিস কথিত ইয়াবাসহ আটক ১ বরিশালে সোহাগীকে ধরতে ব্যার্থ অভিযান : রসুলপুরে মাদক সিন্ডিকেটের ‘গা-ঢাকা’ কৌশল। বরিশালে মাদকবিরোধী অভিযানের আড়ালে সক্রিয় রসুলপুরের সোহাগী সিন্ডিকেট। গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার’র গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়’র প্রতিমন্ত্রী আহম্মেদ সোহেল মন্জুর সুমন এর বরিশাল শুভাগমনে বাংলাদেশ মুক্তিযুদ্ধের প্রজন্ম বরিশাল জেলা দক্ষিন ও মহানগর কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন। এ-সময় উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধের প্রজন্মের বরিশাল জেলা দক্ষিন আহ্বায়ক হাবিবুর রহমান মিল্টন, মহানগর আহবায়ক মো. জুয়েল খান সহ অন্যান্য নেতৃবৃন্দ। বরিশাল কাউনিয়া থানার বিশেষ অভিযানে ১৫ দিনে ৯৩ জন আটক। বরিশালে ভাড়া বাসা থেকে আইনজীবি সহকারীর লাশ উদ্ধার। মাদকের বিরুদ্ধে কঠোর কাউনিয়া থানা। প্রকাশিত সংবাদের প্রতিবাদ!

বুকে-পিঠে গুলি নিয়ে রাজপথে ছিলাম, আর আজ সুবিধাবাদীদের জায়গা দেওয়া হচ্ছে: বরিশালে ছাত্রদল নেতা এনামের আবেগঘন ফেসবুক স্টাটাস

প্রতিনিধি / ১১১ পড়া হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

​বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তৎকালীন শেখ হাসিনা সরকারের পতনের ১ দফা দাবিতে ৪ আগস্ট ২০২৪-এর রাজপথের রক্তাক্ত স্মৃতি এবং দলীয় নেতাদের বর্তমান নীতি নিয়ে আবেগঘন ও বিস্ফোরক বার্তা দিয়েছেন বরিশাল সরকারি সরকারি সৈয়দ হাতেম আলী কলেজসংলগ্ন চৌমাথা এলাকায় রাজপথে গুলিবিদ্ধ হওয়া ছাত্রদল নেতা এনাম। ৪ আগস্ট ২০২৪, দুপুর ১২টা থেকে ১২টা ৩০ মিনিটের মধ্যবর্তী সময়কে জীবনমরণ সন্ধিক্ষণ উল্লেখ করে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক আবেগঘন পোস্টে রাজপথের সেই নারকীয় পরিস্থিতির চিত্র তুলে ধরেন তিনি। ছাএদল নেতা ​এনামের পোস্টের বিবরণ অনুযায়ী, ৪ আগস্ট দুপুরে ‘দফা এক দাবি এক, শেখ হাসিনার পদত্যাগ’ স্লোগানে উত্তাল ছিল বরিশালের হাটেম আলী কলেজ ও চৌমাথা এলাকা। সাধারণ শিক্ষার্থী ও আন্দোলনকারীদের সাথে তিনি ও তাঁর সঙ্গীরা রাজপথে অবস্থান নেন। সে সময় তাঁদের ঠিক বিপরীত পাশেই অবস্থান নেয় তৎকালীন শাসকদল আওয়ামী লীগের সশস্ত্র গোষ্ঠী ও তৎকালীন পুলিশ বাহিনী। ​নিরস্ত্র ছাত্র-জনতার ওপর কোনো উসকানি ছাড়াই নির্বিচারে গুলি চালানো শুরু হয় আন্দোলনের অগ্রভাগে থাকা এনামের বুকে প্রথম একটি গুলি এসে লাগে। মাটিতে লুটিয়ে পড়ার পর ফের উঠে দাঁড়ানোর চেষ্টা করতেই পিঠ ফুঁড়ে দেয় দ্বিতীয় গুলি। মুমূর্ষু অবস্থায় সহযোদ্ধা ছাত্ররা তাঁকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যায়। পোস্টে এনাম উল্লেখ আরো করেন, আসলে দিনটি ছিল খুবই ভয়ানক। স্বৈরাচারী শাসক তার সর্বোচ্চ দিয়ে, শত লাশের বিনিময়ে হলেও ক্ষমতা ধরে রাখতে চেয়েছিল। কিন্তু আল্লাহর অশেষ রহমতে ৫ আগস্ট ২০২৪ গণঅভ্যুত্থানে তাঁর পতন ঘটে। ​পরিবারকে না জানিয়ে আন্দোলনের প্রথম সারিতে থাকার সেই দিনগুলোর কথা মনে করে এনাম লেখেন, বাসা থেকে বের হওয়ার সময় জানা ছিল না জীবিত ফিরতে পারবেন কি না। গ্রেফতার বা পুলিশের গুলিতে প্রাণ হারানোর প্রবল আশঙ্কা থাকা সত্ত্বেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহ্বানে সাড়া দিয়ে তিনি রাজপথে নেমেছিলেন। “তিনি (তারেক রহমান) নির্দেশ দিয়েছিলেন—যে যার অবস্থান থেকে আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে, আমরা সেটাই করেছি,” উল্লেখ করেন এই ছাত্রদল নেতা। ​আন্দোলনে জীবন বাজি রেখে লড়াই করলেও বর্তমান পরিস্থিতি নিয়ে তীব্র আফসোস প্রকাশ করেছেন রাজপথের এই লড়াইয়ে আহত নেতা। আন্দোলন চলাকালে যে তথাকথিত নেতাদের রাজপথে খুঁজে পাওয়া যায়নি, এখন তাঁরাই সুবিধাবাদী ও বিগত সরকারের দোসরদের দলে জায়গা করে দিচ্ছেন বলে অভিযোগ তোলেন তিনি। ​দলীয় নেতৃত্বের প্রতি প্রশ্ন তুলে এনাম ক্ষোভ প্রকাশ করে লেখেন ​”ঐদিন (৪ আগস্ট) আপনাদের রাজপথে খুঁজে পাইনি। এখন আপনারা আমাদের নিয়ে কথা বলেন। আপনাদের লজ্জা থাকা উচিত! স্বৈরাচারী বাহিনীদের সাথে যেসব পোলাপান ছিল, তাদেরকে আপনারা জায়গা করে দিচ্ছেন, কমিটিতে আনতে চাচ্ছেন। আপনাদের কারণেই দল থেকে আজ ত্যাগী ছেলেরা হারিয়ে যাচ্ছে। আন্দোলনে ত্যাগী কর্মী ও রাজপথের আহতদের মূল্যায়ন না করে বিতর্কিতদের পুনর্বাসনের চক্রান্ত বন্ধের দাবি জানাচ্ছেন রাজপথের সাধারণ কর্মীরাও।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...

https://slotbet.online/