প্রতিবাদলিপি
সম্প্রতি ‘দৈনিক বরিশাল অঙ্গীকার’ পত্রিকায় “বরিশাল নগরীতে আবাসিক হোটেল ঘিরে মাদক ও নারী ব্যবসার অভিযোগ” শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতি আমার দৃষ্টি আকৃষ্ট হয়েছে। সংবাদটিতে আমাকে জড়িয়ে যেসব ভিত্তিহীন, অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ আনা হয়েছে, আমি তার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।
প্রতিবেদনে আমাকে ইয়াবা ব্যবসা, মাদক সরবরাহ এবং আবাসিক হোটেলে অনৈতিক কাজের সাথে সম্পৃক্ত বলে দাবি করা হয়েছে, যা সম্পূর্ণ কাল্পনিক। আমার নামে একটি কথিত ফোনালাপের কথা বলা হলেও সেখানে কোনো যাচাইযোগ্য অডিও,তথ্য-প্রমাণ বা আইনশৃঙ্খলা বাহিনীর মন্তব্য প্রকাশ করা হয়নি। ওই আলাপের প্রকৃত সত্য হলো—আমি মাদক সংক্রান্ত অপরাধের সাথে যুক্ত থাকলে আইনশৃঙ্খলা বাহিনী অবশ্যই আমার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতো। প্রকৃতপক্ষে, আমার বিরুদ্ধে কোনো মাদক মামলা বা অভিযোগের অস্তিত্ব নেই। পাশাপাশি, অন্য এক ব্যক্তির গ্রেফতারের ঘটনাকে কেন্দ্র করে আমাকে জড়িয়ে যে ইঙ্গিত দেওয়া হয়েছে, তা সম্পূর্ণ মনগড়া ও বিভ্রান্তিকর। সাংবাদিকতার মূল নীতি অনুযায়ী গুরুতর অভিযোগ প্রকাশের পূর্বে বস্তুনিষ্ঠ প্রমাণ সংগ্রহ ও নিরপেক্ষতা বজায় রাখা আবশ্যক। কিন্তু আমাকে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে কোনো তথ্য-প্রমাণ ছাড়াই এই একপাক্ষিক সংবাদ পরিবেশন করা হয়েছে, যা আমার সামাজিক ও ব্যক্তিগত সুনাম মারাত্মকভাবে ক্ষুণ্ন করেছে। আমি স্পষ্টভাবে জানাচ্ছি, মাদক ব্যবসা, নারী ব্যবসা বা কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই।
অতএব, নিরপেক্ষ সাংবাদিকতার নীতি বজায় রেখে প্রকাশিত সংবাদের অসত্য তথ্য ও অভিযোগ পুনরায় যাচাইপূর্বক তা প্রত্যাহার করার অনুরোধ জানাচ্ছি।
প্রতিবাদকারী
মো. মানিক
বরিশাল
https://slotbet.online/