• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
কাউনিয়া থানা পুলিশের মাদকবিরোধী অভিযান, গাঁজাসহ ৫ জন গ্রেপ্তার। কাউনিয়া থানার গতিশীল কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করার পায়তারার অভিযোগ একটি মহলের বিরুদ্ধে বরিশালে মাদক নির্মূলে পুলিশ ও র‍্যাবের সমন্বিত অভিযানের দাবি: ধরা পড়ছে চুনোপুটি, অধরাই রাঘববোয়াল বরিশাল রূপাতলী হাউজিংয়ে রনির মাদক সাম্রাজ্য ও ‘হানি ট্র্যাপ’ সিন্ডিকেটের রহস্য উন্মোচন। মূ-খোশের আড়ালে মাদক জুয়া হানিট্রাপ সামাজিক অবক্ষয় ও অপরাধের দুষ্টচক্র রংপুরে একই পরিবারের চারজন হত্যাকাণ্ড আবারো প্রমান করে ইয়াবা এখন জননিরাপত্তার জন্য মারাত্মক হুমকি। বরিশাল কাউনিয়ায় দেশীয় অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার ১ ভুয়া সেনা ক্যাপ্টেন পরিচয়ে চাকরি দেওয়ার প্রলোভন, অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগ। বরিশালে ৯৬০ পিছ ইয়াবাসহ নারী গ্রেপ্তার, শহরজুড়ে পুলিশের মাদকবিরোধী অভিযান জোরদার। বরিশাল কাউনিয়ায় ৪০ পিস ইয়াবা ও ৫ গ্রাম গাঁজাসহ চারজন আটক।

কাউনিয়া থানা পুলিশের মাদকবিরোধী অভিযান, গাঁজাসহ ৫ জন গ্রেপ্তার।

প্রতিনিধি / ৩০ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:
বরিশাল নগরীর কাউনিয়া থানাধীন পশ্চিম কাউনিয়া হাওলাদার সড়ক এলাকায় নিয়মিত মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনজীত চন্দ্র নাথের সার্বিক দিকনির্দেশনায় এসআই আল-মামুন, এসআই জ্যোতির্ময় হালদার, এসআই হাবিব, এএসআই রতন, এএসআই শরিফ, এএসআই উজ্জল, এএসআই শফিকুল ইসলাম, কনস্টেবল ফারুকসহ পুলিশের একটি দল পশ্চিম কাউনিয়ার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে হাওলাদার সড়ক এলাকা থেকে সন্দেহভাজন পাঁচজনকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে কয়েক পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন সোহাগ হাওলাদার ওরফে সিডি সোহাগ, শামীম খান, মামুন, রনি খলিফা ও হৃদয় গাজী।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। কাউনিয়া থানার ওসি সনজীত চন্দ্র নাথ জানান, কাউনিয়া থানা এলাকার মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদকমুক্ত পরিবেশ নিশ্চিত করতে পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...

https://slotbet.online/