• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
শিরোনাম
বরিশাল কাউনিয়ায় দেশীয় অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার ১ ভুয়া সেনা ক্যাপ্টেন পরিচয়ে চাকরি দেওয়ার প্রলোভন, অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগ। বরিশালে ৯৬০ পিছ ইয়াবাসহ নারী গ্রেপ্তার, শহরজুড়ে পুলিশের মাদকবিরোধী অভিযান জোরদার। বরিশাল কাউনিয়ায় ৪০ পিস ইয়াবা ও ৫ গ্রাম গাঁজাসহ চারজন আটক। বরিশাল আদালত প্রাঙ্গণের সামনে ৩০ পিস ইয়াবাসহ যুবক আটক। খাগড়াছড়িতে ধাওয়া করে বিজিবির অস্ত্র ও পাঁচ কোটি টাকার মাদক জব্দ, ভেস্তে গেল পালানোর চেষ্টা! রাজধানীতে পুলিশের সাথে গোলাগুলি। গ্রেফতার ১ বাংলাদেশ নিয়ে জাতিসংঘের সতর্কবার্তা। বরিশালে সিটি প্রশাসকের ‘অপারেশন ড্রেজার’ নবনির্মিত রাস্তা রক্ষায় তাৎক্ষণিক অ্যাকশন। পুলিশ কমিশনারের সাথে বরিশাল মহানগর ছাত্রদলের শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাৎ: সার্বিক নিরাপত্তা ও অপরাধমুক্ত নগর গড়ার অঙ্গীকার।

বরিশালে ৯৬০ পিছ ইয়াবাসহ নারী গ্রেপ্তার, শহরজুড়ে পুলিশের মাদকবিরোধী অভিযান জোরদার।

প্রতিনিধি / ২৭ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

বরিশাল প্রতিনিধি: বরিশাল নগরীতে মাদকবিরোধী অভিযানে ৯৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সুমি আক্তার (৩৬) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। বুধবার (১৯ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে কাউনিয়া থানাধীন ৫ নম্বর ওয়ার্ডের পলাশপুর বৌবাজার এলাকার রনি কমিশনারের গলিতে এ অভিযান চালানো হয়। পুলিশ সূত্রে জানা গেছে, পলাশপুরের শান্ত নীড় নামের একটি দোতলা ভবনের সামনে কাঁচা রাস্তা থেকে সুমি আক্তারকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে হালকা কমলা রঙের ৯৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তার সুমি আক্তার ময়মনসিংহ জেলার নান্দাইল মডেল থানার শেরপুর এলাকার বাসিন্দা। তার বাবার নাম মো. মোকলেছুর রহমান এবং স্বামী মাজাহারুল ইসলাম। ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক মো. হেলালুজ্জামান। বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহেরসার্বিক দিকনির্দেশনায় নগরীতে মাদকের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। এরই অংশ হিসেবে ডিবির এ অভিযান পরিচালিত হয়। অভিযানের নেতৃত্ব দেওয়া পুলিশ পরিদর্শক এবং তার সঙ্গীয় ফোর্সের একসঙ্গে ৯৬০ পিস ইয়াবা উদ্ধারের ঘটনাকে মাদকবিরোধী কার্যক্রমে একটি উল্লেখযোগ্য সাফল্য হিসেবে দেখছে সংশ্লিষ্টরা। তবে গ্রেপ্তার নারীর সঙ্গে মাদক সরবরাহ বা ব্যবসার সঙ্গে আর কারও সম্পৃক্ততা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় গ্রেপ্তার সুমি আক্তারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...

https://slotbet.online/