• বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
এলপিজির তীব্র সংকট, ১২ কেজির সিলিন্ডার ২১০০ টাকা। বাবাকে মারধর, চা-রুটি হাতে ৯ বছরের মেয়ের ছুটে আসা। বিএমপি ডিবির অভিযানে ১,০০০ পিস কথিত ইয়াবাসহ আটক ১ বরিশালে সোহাগীকে ধরতে ব্যার্থ অভিযান : রসুলপুরে মাদক সিন্ডিকেটের ‘গা-ঢাকা’ কৌশল। বরিশালে মাদকবিরোধী অভিযানের আড়ালে সক্রিয় রসুলপুরের সোহাগী সিন্ডিকেট। গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার’র গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়’র প্রতিমন্ত্রী আহম্মেদ সোহেল মন্জুর সুমন এর বরিশাল শুভাগমনে বাংলাদেশ মুক্তিযুদ্ধের প্রজন্ম বরিশাল জেলা দক্ষিন ও মহানগর কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন। এ-সময় উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধের প্রজন্মের বরিশাল জেলা দক্ষিন আহ্বায়ক হাবিবুর রহমান মিল্টন, মহানগর আহবায়ক মো. জুয়েল খান সহ অন্যান্য নেতৃবৃন্দ। বরিশাল কাউনিয়া থানার বিশেষ অভিযানে ১৫ দিনে ৯৩ জন আটক। বরিশালে ভাড়া বাসা থেকে আইনজীবি সহকারীর লাশ উদ্ধার। মাদকের বিরুদ্ধে কঠোর কাউনিয়া থানা। প্রকাশিত সংবাদের প্রতিবাদ!

রাজধানীতে পুলিশের সাথে গোলাগুলি। গ্রেফতার ১

প্রতিনিধি / ৭৪ পড়া হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : ​রাজধানীর বাড্ডায় ডাকাতির চেষ্টাকালে গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলিতে মো. এস এম আরিফুল ইসলাম পাভেল (৩০) নামের এক যুবক আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে আফতাবনগরের এম-ব্লকের ৫ নম্বর সেক্টর এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, ওই স্থানে একদল সশস্ত্র ডাকাত অপরাধের প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে ডিবি পুলিশের একটি দল সেখানে উপস্থিত হলে ডাকাত দলের উপস্থিতি টের পেয়ে পাভেল নিজের কাছে থাকা পিস্তল উঁচিয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি করার চেষ্টা করেন। এ সময় ডিবি পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা এক রাউন্ড শর্টগানের গুলি ছোড়ে, যা পাভেলের ডান পায়ের হাঁটুর নিচে আঘাত হানে। ​পরবর্তীতে রাত আনুমানিক ১০টার দিকে গুলিবিদ্ধ পাভেলকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও তিন রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে। তদন্তে জানা গেছে, আহত পাভেল ময়মনসিংহের গফরগাঁও থানার বাকেরগঞ্জ গ্রামের আবু সাদেক সর্দার বাদলের ছেলে। তিনি বর্তমানে রাজধানীর খিলগাঁওয়ের গোড়ান এলাকায় বসবাস করছিলেন। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করতে এবং আইনগত ব্যবস্থা নিতে বর্তমানে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...

https://slotbet.online/