• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০১:২১ অপরাহ্ন
শিরোনাম
বরিশাল কাউনিয়ায় দেশীয় অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার ১ ভুয়া সেনা ক্যাপ্টেন পরিচয়ে চাকরি দেওয়ার প্রলোভন, অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগ। বরিশালে ৯৬০ পিছ ইয়াবাসহ নারী গ্রেপ্তার, শহরজুড়ে পুলিশের মাদকবিরোধী অভিযান জোরদার। বরিশাল কাউনিয়ায় ৪০ পিস ইয়াবা ও ৫ গ্রাম গাঁজাসহ চারজন আটক। বরিশাল আদালত প্রাঙ্গণের সামনে ৩০ পিস ইয়াবাসহ যুবক আটক। খাগড়াছড়িতে ধাওয়া করে বিজিবির অস্ত্র ও পাঁচ কোটি টাকার মাদক জব্দ, ভেস্তে গেল পালানোর চেষ্টা! রাজধানীতে পুলিশের সাথে গোলাগুলি। গ্রেফতার ১ বাংলাদেশ নিয়ে জাতিসংঘের সতর্কবার্তা। বরিশালে সিটি প্রশাসকের ‘অপারেশন ড্রেজার’ নবনির্মিত রাস্তা রক্ষায় তাৎক্ষণিক অ্যাকশন। পুলিশ কমিশনারের সাথে বরিশাল মহানগর ছাত্রদলের শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাৎ: সার্বিক নিরাপত্তা ও অপরাধমুক্ত নগর গড়ার অঙ্গীকার।

বরিশাল কাউনিয়ায় দেশীয় অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার ১

প্রতিনিধি / ৩৪ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বরিশালে মাদকবিরোধী অভিযানে ২১ পিস ইয়াবা, ২৩০ গ্রাম গাঁজা এবং দেশীয় অস্ত্রসহ মো. সাইফুল ইসলাম শান্ত (৪০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তি একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় আগেও ছয়টি মাদক মামলা রয়েছে। বিএমপি সূত্রে জানা গেছে, ১৯ আগস্ট ২০২৬ রাতে গোয়েন্দা শাখার এসআই মো. জাহিদ হাসানের নেতৃত্বে একটি দল কাউনিয়া থানাধীন বিসিসির ২ নম্বর ওয়ার্ডের কাউনিয়া প্রথম গলি, কালাখান বাড়ি ও দিঘীরপাড় এলাকায় অভিযান পরিচালনা করে। রাত ১০টা ৪০ মিনিটের দিকে সাইফুল ইসলাম শান্তকে তার বসতঘর থেকে গ্রেপ্তার করা হয়। এসময় তার বসতঘর ও হেফাজত থেকে ২১ পিস ইয়াবা ট্যাবলেট, ২৩০ গ্রাম গাঁজা, দুটি বগি দা এবং তিনটি ধারালো সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত সাইফুল ইসলাম শান্ত কাউনিয়া প্রথম গলির কালাখান বাড়ি এলাকার বাসিন্দা। তার বাবার নাম মৃত সৈয়দ কামরুল ইসলাম মানিক এবং মায়ের নাম সাবিনা আক্তার বিউটি। এ ঘটনায় মাদকদ্রব্য ও অস্ত্র আইনে কাউনিয়া থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশের দাবি, দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত সাইফুল স্থানীয়ভাবে মাদক সরবরাহ ও বেচাকেনার সঙ্গে সম্পৃক্ত ছিলেন। পুলিশ জানিয়েছে, মাদক ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...

https://slotbet.online/