• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
শিরোনাম
বরিশাল কাউনিয়ায় দেশীয় অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার ১ ভুয়া সেনা ক্যাপ্টেন পরিচয়ে চাকরি দেওয়ার প্রলোভন, অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগ। বরিশালে ৯৬০ পিছ ইয়াবাসহ নারী গ্রেপ্তার, শহরজুড়ে পুলিশের মাদকবিরোধী অভিযান জোরদার। বরিশাল কাউনিয়ায় ৪০ পিস ইয়াবা ও ৫ গ্রাম গাঁজাসহ চারজন আটক। বরিশাল আদালত প্রাঙ্গণের সামনে ৩০ পিস ইয়াবাসহ যুবক আটক। খাগড়াছড়িতে ধাওয়া করে বিজিবির অস্ত্র ও পাঁচ কোটি টাকার মাদক জব্দ, ভেস্তে গেল পালানোর চেষ্টা! রাজধানীতে পুলিশের সাথে গোলাগুলি। গ্রেফতার ১ বাংলাদেশ নিয়ে জাতিসংঘের সতর্কবার্তা। বরিশালে সিটি প্রশাসকের ‘অপারেশন ড্রেজার’ নবনির্মিত রাস্তা রক্ষায় তাৎক্ষণিক অ্যাকশন। পুলিশ কমিশনারের সাথে বরিশাল মহানগর ছাত্রদলের শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাৎ: সার্বিক নিরাপত্তা ও অপরাধমুক্ত নগর গড়ার অঙ্গীকার।

বরিশাল কাউনিয়ায় ৪০ পিস ইয়াবা ও ৫ গ্রাম গাঁজাসহ চারজন আটক।

প্রতিনিধি / ৩৫ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

বরিশাল প্রতিনিধি: বরিশালের কাউনিয়া থানা এলাকায় নিয়মিত মাদকবিরোধী অভিযানে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫ গ্রাম গাঁজাসহ চারজনকে আটক করেছে পুলিশ। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, বুধবার (১৯ আগস্ট) রাত ১০টা ৪৫ মিনিটের দিকে কাউনিয়া থানাধীন বরিশাল সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ডের কমিশনার গলি এলাকায় অভিযানটি পরিচালনা করা হয়। পুলিশ জানায়, কমিশনার গলির মো. সাহাবুদ্দিন ওরফে সাবু হাওলাদারের বসতবাড়ির সামনে পাকা সড়কে একটি সবুজ রঙের সিএনজিতে অভিযান চালানো হয়। এ সময় সিএনজিতে থাকা তিনজনের কাছ থেকে ২০ পিস, ১২ পিস ও ৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই অভিযানে অপর একজনের হেফাজত থেকে ৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে বলে দাবি পুলিশের। আটক ব্যক্তিরা হলেন, বরিশালের কাউনিয়া থানাধীন ১ নম্বর ওয়ার্ডের কমিশনার গলি এলাকার সাগর খান (২৮),বিমানবন্দর থানাধীন আবহাওয়া অফিস এলাকার এরফান ফকির (২০), কাউনিয়ার কমিশনার গলি এলাকার ইয়াছিন হাওলাদার (১৯) এবং বরগুনার বামনা থানার বড় যাদবপুর এলাকার রবিউল ইসলাম রাব্বি (৩৫)।
পুলিশের ভাষ্য, কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনজিত চন্দ্র নাথের নির্দেশনায় নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কাউনিয়া থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ। তবে উদ্ধার হওয়া মাদকের প্রকৃত মালিকানা, আটক ব্যক্তিদের সংশ্লিষ্টতা এবং মাদক পরিবহন বা বিক্রির সঙ্গে তাদের সম্পৃক্ততা তদন্তের মাধ্যমে নিশ্চিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...

https://slotbet.online/