বরিশাল প্রতিনিধি : বরিশালে জেলা ও দায়রা জজ আদালতের সামনে অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। বুধবার (১৯ আগস্ট) দুপুর ১টার দিকে নগরের কোতোয়ালি মডেল থানাধীন ১০ নম্বর ওয়ার্ডের ফজলুল হক এভিনিউ এলাকায় জেলা ও দায়রা জজ আদালতের প্রধান গেটের সামনে পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়। আটক যুবকের নাম মো. ফয়সাল বেপারী (২৬)। তিনি মাদারীপুর জেলার ডাসার থানার গোপালপুর ইউনিয়নের পশ্চিম বনগ্রাম এলাকার বাসিন্দা। তার বাবার নাম মনসুর ব্যাপারী এবং মা মৃত শেপালী বেগম। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন ডিবির পরিদর্শক হেলাল। এ সময় ফয়সাল বেপারীকে আটক করে তার দেহ তল্লাশি করা হলে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয় বলে দাবি পুলিশের। পুলিশ জানিয়েছে, উদ্ধার করা মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং আটক ব্যক্তির বিরুদ্ধে প্রচলিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। আদালত প্রাঙ্গণের মতো গুরুত্বপূর্ণ ও জনসমাগমপূর্ণ এলাকায় মাদকদ্রব্যসহ একজনকে আটকের ঘটনায় স্থানীয়দের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হয়েছে।
https://slotbet.online/