• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
খাগড়াছড়িতে ধাওয়া করে বিজিবির অস্ত্র ও পাঁচ কোটি টাকার মাদক জব্দ, ভেস্তে গেল পালানোর চেষ্টা! রাজধানীতে পুলিশের সাথে গোলাগুলি। গ্রেফতার ১ বাংলাদেশ নিয়ে জাতিসংঘের সতর্কবার্তা। বরিশালে সিটি প্রশাসকের ‘অপারেশন ড্রেজার’ নবনির্মিত রাস্তা রক্ষায় তাৎক্ষণিক অ্যাকশন। পুলিশ কমিশনারের সাথে বরিশাল মহানগর ছাত্রদলের শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাৎ: সার্বিক নিরাপত্তা ও অপরাধমুক্ত নগর গড়ার অঙ্গীকার। বরিশাল আদালত চত্বরে বিস্ফোরন:নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও তদন্ত শুরু বরিশালে ভুয়া ভিডিও দিয়ে পুলিশ কনস্টেবলকে হয়রানির অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি ভুক্তভোগীর। বরিশাল কাউনিয়া থানা পুলিশের অভিযানে উদ্ধার ১৪টি দেশীয় অস্ত্র, গ্রেপ্তার ২ বরিশালে বেপরোয়া হয়ে উঠেছে ​ব্ল্যাঙ্ক চেক সিন্ডিকেট: চড়া সুদের ফাঁদে ভিটেমাটি শেষ। বিএমপি কমিশনারের আকস্মিক পরিদর্শন:থানা-ফাঁড়িতে স্বচ্ছতা ও জনবান্ধব সেবার নতুন দিশা।

খাগড়াছড়িতে ধাওয়া করে বিজিবির অস্ত্র ও পাঁচ কোটি টাকার মাদক জব্দ, ভেস্তে গেল পালানোর চেষ্টা!

প্রতিনিধি / ৩৩ পড়া হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার যামিনীপাড়ায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক বিশেষ অভিযানে দুটি বিদেশি পিস্তল, ১০ রাউন্ড গুলি এবং প্রায় পাঁচ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ক্রিস্টাল মেথ-আইস উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) দিবাগত ভোররাতে যামিনীপাড়া ব্যাটালিয়নের (২৩ বিজিবি) একটি চৌকস দল এই অভিযান পরিচালনা করে। বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে যামিনীপাড়া ব্যাটালিয়নের অধিনায়কের সরাসরি নেতৃত্বে একটি বিশেষ টহল দল গৌরাঙ্গপাড়া তিন রাস্তার মোড় এলাকায় একটি কৌশলগত মোবাইল চেকপোস্ট স্থাপন করে। রাত আনুমানিক ২টা ৪০ মিনিটের দিকে পানছড়ির দিক থেকে দুই আরোহী নিয়ে একটি মোটরসাইকেল চেকপোস্টের দিকে আসতে দেখলে বিজিবির সদস্যরা সেটিকে থামার সংকেত দেয়। সংকেত পেয়ে মোটরসাইকেলটি প্রথমে গতি কমালেও চালক ও আরোহী বিজিবির টহল দল দেখে হঠাৎ দ্রুত মোড় নিয়ে তাইন্দংয়ের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। বিষয়টি টের পেয়ে বিজিবির বিশেষ টহল দলটি তাৎক্ষণিকভাবে তাদের পিছু নেয় এবং প্রায় দুই থেকে তিন কিলোমিটার পাহাড়ি পথ ধাওয়া করে। একপর্যায়ে পালিয়ে যাওয়া মোটরসাইকেলটি মূল সড়ক ত্যাগ করে বিরাশিটিলাগামী একটি সরু সড়কে ঢুকে পড়ে। সেসময় এলাকায় মুষলধারে বৃষ্টি, চরম কাদামাটি ও ঘন অন্ধকারের কারণে বিজিবির টহল গাড়ির সাথে দ্রুতগামী মোটরসাইকেলটির কিছুটা ব্যবধান তৈরি হয়। এই প্রতিকূল পরিস্থিতির সুযোগ নিয়ে মোটরসাইকেলের আরোহীরা রাস্তার পাশের একটি কালভার্টের নিচে তাদের বাহনটি ফেলে রেখে দ্রুত পাশের গহিন পাহাড়ের দিকে সটকে পড়ে। পরবর্তীতে বিজিবি টহল দল ঘটনাস্থলে পৌঁছে কালভার্টের নিচ থেকে পরিত্যাক্ত মোটরসাইকেলটি জব্দ করে এবং এতে নিখুঁতভাবে তল্লাশি চালিয়ে দুটি বিদেশি পিস্তল, ১০ রাউন্ড তাজা গুলি এবং আনুমানিক পাঁচ কোটি টাকা মূল্যমানের অত্যন্ত বিপজ্জনক মাদক ক্রিস্টাল মেথ-আইস উদ্ধার করতে সক্ষম হয়। জঙ্গল ও পাহাড়ি এলাকার অন্ধকারের সুবিধা নিয়ে চোরাকারবারিরা পালিয়ে যেতে পারলেও তাদের ব্যবহৃত মোটরসাইকেল এবং উদ্ধারকৃত বিপুল পরিমাণ অস্ত্র, গুলি ও মাদকদ্রব্য বিজিবির হেফাজতে নেওয়া হয়েছে। সীমানার নিরাপত্তা রক্ষা ও পাহাড়ি এলাকায় সীমান্তসংক্রান্ত অপরাধ দমনে বিজিবির এই ধরনের কঠোর ও তৎপর অভিযান অব্যাহত থাকবে বলে দায়িত্বশীল সূত্র জানিয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...

https://slotbet.online/