• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
রাজধানীতে পুলিশের সাথে গোলাগুলি। গ্রেফতার ১ বাংলাদেশ নিয়ে জাতিসংঘের সতর্কবার্তা। বরিশালে সিটি প্রশাসকের ‘অপারেশন ড্রেজার’ নবনির্মিত রাস্তা রক্ষায় তাৎক্ষণিক অ্যাকশন। পুলিশ কমিশনারের সাথে বরিশাল মহানগর ছাত্রদলের শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাৎ: সার্বিক নিরাপত্তা ও অপরাধমুক্ত নগর গড়ার অঙ্গীকার। বরিশাল আদালত চত্বরে বিস্ফোরন:নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও তদন্ত শুরু বরিশালে ভুয়া ভিডিও দিয়ে পুলিশ কনস্টেবলকে হয়রানির অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি ভুক্তভোগীর। বরিশাল কাউনিয়া থানা পুলিশের অভিযানে উদ্ধার ১৪টি দেশীয় অস্ত্র, গ্রেপ্তার ২ বরিশালে বেপরোয়া হয়ে উঠেছে ​ব্ল্যাঙ্ক চেক সিন্ডিকেট: চড়া সুদের ফাঁদে ভিটেমাটি শেষ। বিএমপি কমিশনারের আকস্মিক পরিদর্শন:থানা-ফাঁড়িতে স্বচ্ছতা ও জনবান্ধব সেবার নতুন দিশা। লাইসেন্স নবায়নে চরম অনিয়ম, তদারকির অভাবে ঝুঁকিতে রোগীসেবা; উদ্বেগ বিশেষজ্ঞদের।

কাউনিয়ায় পুলিশের ঝটিকা অভিযানে গাঁজাসহ দুই ব্যবসায়ী আটক।

প্রতিনিধি / ২৩২ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

মাদকচক্রের বিরুদ্ধে অভিযানে নতুন গতি।

ডেস্ক নিউজ :
বরিশালের কাউনিয়ায় মাদকবিরোধী বিশেষ অভিযানে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গত ৮ ডিসেম্বর ২০২৫ বিকেল আনুমানিক ৫টার দিকে কাউনিয়া থানার সহকারী পুলিশ কমিশনার পবিত্র কুমার হালদারের নেতৃত্বে পুরান পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে দুইজন পালানোর চেষ্টা করলে পুলিশ সদস্যরা দ্রুত ধাওয়া করে তাদের আটক করে। পরে আসামীদের দেয়া স্বীকারোক্তির ভিক্তিতে পুরান পাড়া মসজিদের পাশের একটি বসতঘরে তল্লাশি চালিয়ে ৪৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটকরা হল—১) রাসেল খান ২) নাইম।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আগে থেকেই লক্ষ্যবস্তু চিহ্নিত করা ছিল। আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে। উদ্ধারকৃত গাঁজা তাদের ওই বসতঘরেই মজুদ রাখা ছিল।

সহকারী পুলিশ কমিশনার পবিত্র কুমার হালদার জানান, এলাকাকে মাদকমুক্ত রাখতে পুলিশ ধারাবাহিকভাবে অভিযান চালাচ্ছে। মাদক ব্যবসায়ীদের কোনোভাবে ছাড় দেওয়া হবে না। কাউনিয়া এলাকায় মাদকবিরোধী তৎপরতা আরও জোরদার করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

এ ঘটনায় আটক দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি মাদকচক্রের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের শনাক্তে পুলিশ ইতোমধ্যে অতিরিক্ত তৎপরতা শুরু করেছে। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা ও সচেতনতা বাড়াতে নিয়মিত প্রচারণাও চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...

https://slotbet.online/