• রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:০২ অপরাহ্ন
শিরোনাম
ইউএনও হাত ধরে আলোর পথে উজিরপুরে বাবার মুখে রুটি তুলে দেওয়া সেই ছোট্ট তুবা। এলপিজির তীব্র সংকট, ১২ কেজির সিলিন্ডার ২১০০ টাকা। বাবাকে মারধর, চা-রুটি হাতে ৯ বছরের মেয়ের ছুটে আসা। বিএমপি ডিবির অভিযানে ১,০০০ পিস কথিত ইয়াবাসহ আটক ১ বরিশালে সোহাগীকে ধরতে ব্যার্থ অভিযান : রসুলপুরে মাদক সিন্ডিকেটের ‘গা-ঢাকা’ কৌশল। বরিশালে মাদকবিরোধী অভিযানের আড়ালে সক্রিয় রসুলপুরের সোহাগী সিন্ডিকেট। গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার’র গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়’র প্রতিমন্ত্রী আহম্মেদ সোহেল মন্জুর সুমন এর বরিশাল শুভাগমনে বাংলাদেশ মুক্তিযুদ্ধের প্রজন্ম বরিশাল জেলা দক্ষিন ও মহানগর কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন। এ-সময় উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধের প্রজন্মের বরিশাল জেলা দক্ষিন আহ্বায়ক হাবিবুর রহমান মিল্টন, মহানগর আহবায়ক মো. জুয়েল খান সহ অন্যান্য নেতৃবৃন্দ। বরিশাল কাউনিয়া থানার বিশেষ অভিযানে ১৫ দিনে ৯৩ জন আটক। বরিশালে ভাড়া বাসা থেকে আইনজীবি সহকারীর লাশ উদ্ধার। মাদকের বিরুদ্ধে কঠোর কাউনিয়া থানা।

রাজনৈতিক প্রতিহিংসায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদি হত্যাকাণ্ড: ১৭ জনের বিরুদ্ধে ডিবির চার্জশিট

প্রতিনিধি / ১৯৯ পড়া হয়েছে
প্রকাশিত : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬

ডেস্ক নিউজ: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলায় ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রাজনৈতিক প্রতিহিংসার জেরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে জানিয়েছে ডিবি।
মঙ্গলবার (৬ জানুয়ারি) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোঃ শফিকুল ইসলাম বিপিএম, পিপিএম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, তদন্তে পাওয়া তথ্য ও প্রমাণ বিশ্লেষণে স্পষ্ট হয়েছে যে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এবং তাদের সহযোগী সংগঠনের পরিকল্পনায় এই নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়।
ডিবি প্রধান জানান, শহীদ শরীফ ওসমান বিন হাদি অতীতে বিভিন্ন সভা-সমাবেশ, ইলেকট্রনিক ও সামাজিক যোগাযোগমাধ্যমে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের আগের কর্মকাণ্ড নিয়ে ধারাবাহিকভাবে সমালোচনামূলক বক্তব্য দিয়ে আসছিলেন। এসব বক্তব্যের কারণেই সংশ্লিষ্ট রাজনৈতিক গোষ্ঠীর নেতাকর্মীরা তার ওপর ক্ষুব্ধ হয়ে ওঠে।
তদন্তে উঠে আসে, হত্যাকাণ্ডে সরাসরি গুলি চালায় এজাহারনামীয় পলাতক আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদ (৩৭), যিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তার পলায়নে সার্বিক সহায়তা করেন মোঃ আলমগীর হোসেন এবং মোঃ তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পী (৪৩)। বাপ্পী পল্লবী থানা যুবলীগের সভাপতি এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ মনোনীত সাবেক কাউন্সিলর ছিলেন বলে জানায় ডিবি।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ধৃত আসামিদের ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি, প্রত্যক্ষ ও পরোক্ষ সাক্ষীর বক্তব্য, ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ, উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও বুলেট এবং ইলেকট্রনিক ডিভাইসের ফরেনসিক প্রতিবেদন পর্যালোচনা করে আসামিদের সম্পৃক্ততা নিশ্চিত হওয়ায় আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে।
চার্জশিটভুক্ত আসামিরা হলেন—
ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদ (৩৭), মোঃ আলমগীর হোসেন (২৬), মোঃ তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পী (৪৩), ফিলিপ স্নাল (৩২), মুক্তি মাহমুদ (৫১), জেসমিন আক্তার (৪২), মোঃ হুমায়ুন কবির (৭০), হাসি বেগম (৬০), সাহেদা পারভীন সামিয়া (২৪), ওয়াহিদ আহমেদ শিপু (২৭), মারিয়া আক্তার লিমা (২১), মোঃ কবির (৩৩), মোঃ নুরুজ্জামান ওরফে উজ্জ্বল (৩৪), সিবিয়ন দিও (৩২), সঞ্জয় চিসিম (২৩), মোঃ আমিনুল ইসলাম ওরফে রাজু (৩৭) এবং মোঃ ফয়সাল (২৫)।
তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ১২০-বি, ৩০২, ২০১, ১০৯ ও ৩৪ ধারায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে। ডিবি জানায়, ভবিষ্যতে নতুন কোনো তথ্য বা অন্য কারও সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে সম্পূরক চার্জশিট দাখিল করা হবে।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর ২০২৫ রাজধানীর পল্টন থানাধীন বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত হন শহীদ শরীফ ওসমান বিন হাদি। পরবর্তীতে চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হলে ১৮ ডিসেম্বর তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। এ ঘটনায় প্রথমে পল্টন থানায় মামলা রুজু করা হলেও পরে তা হত্যা মামলায় রূপ নেয়। দীর্ঘ ও নিবিড় তদন্ত শেষে ডিবি এই মামলার চার্জশিট দাখিল করলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...

https://slotbet.online/