• বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সূচনা গ্রেপ্তার। বরিশাল বন্দর এলাকায় ৬০০ গ্রাম গাঁজাসহ ৬৩ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার! বরিশালে গো/য়ে/ন্দা পু/লি/শের অভিযানে ৬ কেজি গাঁ/জা/সহ আ/ট/ক – ১ সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ফোন ছি/ন/তা/ই! মুখ চেপে নারী পুলিশ সদস্যকে তুলে নেওয়ার চেষ্টা, অল্পের জন্য রক্ষা। আত্মরক্ষার প্রয়োজনে যেকোনো পদক্ষেপ নিতে পারবে নিরাপত্তা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী বরিশাল বন্দর থানা পুলিশের হাতে ৭৫ পিস ই/য়া/বা ও নগদ টাকাসহ গ্রে/প্তা/র-১ শের-ই-বাংলা মেডিকেলের বারান্দায় প্রকাশ্যে মূত্রত্যাগ, সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা। কুষ্টিয়ায় এসএসসি পরীক্ষার্থী জাকিয়াকে ছুরিকাঘাত: প্রধান অভিযুক্ত ইমন গ্রেপ্তার বরিশালে জমি নিয়ে বিরোধে ছুরিকাঘাতে একজন নি/হ/ত, আ/ট/ক – ৩

ঢাকা যাত্রাবাড়ীতে ডিবির অভিযানে ১৪ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

প্রতিনিধি / ২৫২ পড়া হয়েছে
প্রকাশিত : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬

অনলাইন ডেস্ক: রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। যাত্রাবাড়ী থানাধীন কাজলা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক তরুণ মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে।
ডিবি-মতিঝিল বিভাগ জানায়, মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল আনুমানিক ১১টা ৩০ মিনিটে কাজলা ফুটওভার ব্রিজ সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওয়াজ কুরুনী ওরফে সাকিব (২২) নামে এক ব্যক্তির কাছ থেকে ১৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত সাকিব একটি সংঘবদ্ধ মাদক চক্রের সক্রিয় সদস্য। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন, দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা বাজারে সরবরাহ করতেন।
এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। ডিবি জানিয়েছে, গ্রেফতারকৃতের সঙ্গে জড়িত চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে তদন্ত কার্যক্রম জোরদার করা হয়েছে।
মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...

https://slotbet.online/