• শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
বহু নাটকীয়তার পর সাভারের বহিষ্কৃত ছাএদল নেতা সামির ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার সাভারে জোড়া মামলায় ‘পিস্তল মানিক’ গ্রেপ্তার, প্রধান আসামি সামির এখনও অধরা *পরকীয়া; একটি ভয়ানক সামাজিক ব্যাধি* ৫ নম্বর ওয়ার্ড সচিব জসিমের বিরুদ্ধে আনীত অভিযোগের তীব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ! বরিশাল পলাশপুর এলাকায় বাবুর সাহসিকতায় মাদকের বিরুদ্ধে তরুণদের দৃষ্টান্তমূলক প্রতিরোধ গঠন। ব্যক্তিগত সুদের চুক্তি বা চেকের আইনি বৈধতা নেই: জেনে নিন বৈধ ক্ষুদ্রঋণের নিয়ম সিএমপি মেট্রোপলিটন পুলিশে ব্যাপক রদবদল। বরিশালে কোতোয়ালি থানা পুলিশের অভিযান: নারীসহ ৫ মাদক ব্যবসায়ী আটক, ইয়াবা ও মোটরসাইকেল উদ্ধার ব্যাংক হিসাবে টিআইএন বাধ্যতামূলক করার প্রস্তাব: নেতিবাচক অর্থনৈতিক প্রভাব ও উত্তরণের উপায় ৫ জেলায় নতুন এসপি, পুলিশ সুপার পদমর্যাদার ১২ কর্মকর্তাকে বদলি

সম্পদ বিবরণী না দেওয়ায় দুদকের মামলায় বরিশালের সাবেক মেয়র সাদিক আবদুল্লাহ

প্রতিনিধি / ১২৮ পড়া হয়েছে
প্রকাশিত : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬

অনলাইন ডেস্ক: বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর বিরুদ্ধে নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করার অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার ঢাকায় দুদকের উপ-পরিচালক এস এম রাশেদুর রেজা মামলাটি দায়ের করেন। বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন।
দুদক জানায়, কমিশনের প্রধান কার্যালয়ে আসা একটি অভিযোগের ভিত্তিতে সাদিক আবদুল্লাহর বিরুদ্ধে অনুসন্ধান শুরু হয়। অনুসন্ধানকালে তার বিরুদ্ধে জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ অবৈধ সম্পদ অর্জন ও ভোগ-দখলের প্রাথমিক সত্যতা পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে ২০২৫ সালের ১৬ অক্টোবর তার কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিস জারির সিদ্ধান্ত নেয় কমিশন।
নোটিস পৌঁছে দিতে ২৬ অক্টোবর দুদকের একজন কনস্টেবল ঢাকার কলাবাগান এলাকার ঠিকানায় গেলেও সাদিক আবদুল্লাহকে পাওয়া যায়নি। পরে ৪ নভেম্বর বরিশাল শহরের ঠিকানায় গিয়েও তাকে অনুপস্থিত পাওয়া যায়। একই দিন আগৈলঝাড়া উপজেলার সেরাল এলাকায় অবস্থিত তার পৈতৃক বাড়ির দরজায় সম্পদ বিবরণী ফরমের মূল কপি টাঙিয়ে নোটিস জারি করা হয়।
মামলার এজাহারে বলা হয়েছে, নোটিস জারির পর নির্ধারিত ২১ কার্যদিবসের মধ্যে সাদিক আবদুল্লাহ সম্পদ বিবরণী দাখিল করেননি। ফলে দুদক আইন, ২০০৪-এর ২৬(১) ধারায় নোটিস পাওয়ার পর ২৬(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ সংঘটিত হয়েছে বলে অভিযোগ আনা হয়েছে।
সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহর ছেলে। তিনি বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত বরিশাল সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব পালন করেন। আবুল হাসানাত আবদুল্লাহ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের বিভিন্ন এলাকার মতো বরিশালেও রাজনৈতিক সহিংসতা ছড়িয়ে পড়ে। সে সময় আওয়ামী লীগের নেতাদের বাড়িঘর ও স্থাপনায় হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওই সহিংসতার সময় আগৈলঝাড়ায় সাদিক আবদুল্লাহর পৈতৃক বাড়িতেও ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে বলে জানা যায়।
দুদকের এই মামলাকে ঘিরে বরিশালের রাজনৈতিক ও প্রশাসনিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। মামলার পরবর্তী তদন্ত ও বিচারিক অগ্রগতির দিকেই এখন নজর সংশ্লিষ্টদের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...

https://slotbet.online/