• বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
এলপিজির তীব্র সংকট, ১২ কেজির সিলিন্ডার ২১০০ টাকা। বাবাকে মারধর, চা-রুটি হাতে ৯ বছরের মেয়ের ছুটে আসা। বিএমপি ডিবির অভিযানে ১,০০০ পিস কথিত ইয়াবাসহ আটক ১ বরিশালে সোহাগীকে ধরতে ব্যার্থ অভিযান : রসুলপুরে মাদক সিন্ডিকেটের ‘গা-ঢাকা’ কৌশল। বরিশালে মাদকবিরোধী অভিযানের আড়ালে সক্রিয় রসুলপুরের সোহাগী সিন্ডিকেট। গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার’র গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়’র প্রতিমন্ত্রী আহম্মেদ সোহেল মন্জুর সুমন এর বরিশাল শুভাগমনে বাংলাদেশ মুক্তিযুদ্ধের প্রজন্ম বরিশাল জেলা দক্ষিন ও মহানগর কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন। এ-সময় উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধের প্রজন্মের বরিশাল জেলা দক্ষিন আহ্বায়ক হাবিবুর রহমান মিল্টন, মহানগর আহবায়ক মো. জুয়েল খান সহ অন্যান্য নেতৃবৃন্দ। বরিশাল কাউনিয়া থানার বিশেষ অভিযানে ১৫ দিনে ৯৩ জন আটক। বরিশালে ভাড়া বাসা থেকে আইনজীবি সহকারীর লাশ উদ্ধার। মাদকের বিরুদ্ধে কঠোর কাউনিয়া থানা। প্রকাশিত সংবাদের প্রতিবাদ!

বরিশালে পুলিশের অভিযানে ক্ষমতাচ্যুত আওয়ামিলীগ এর দুই নেতা গ্রেপ্তার।

প্রতিনিধি / ২৪১ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : বরিশাল নগরীতে পৃথক অভিযানে আওয়ামীলীগের দুই স্থানীয় নেতাকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ভোর থেকে দুপুর পর্যন্ত পরিচালিত এসব অভিযানে আটক হন—চরকাউয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এনামুল হক সাগর এবং শায়েস্তাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুলতান আহমেদ।

পুলিশ জানায়, ভোর ৫টা ৩০ মিনিটের দিকে নগরীর ১০ নং ওয়ার্ডের কেডিসি কলোনী এলাকায় অভিযান চালিয়ে এনামুল হক সাগরকে আটক করা হয়। এরপর সকাল ১১টা ৩০ মিনিটে বিসিসি নগর ভবনের সামনে অভিযান পরিচালনা করে সুলতান আহমেদকে গ্রেপ্তার করা হয়। পুরো অভিযানটি পরিচালনা করে কোতয়ালী মডেল থানার স্টিমারঘাট পুলিশ ফাঁড়ির একটি চৌকস টিম।

স্থানীয়দের দাবি, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে দু’জনই নিজেদের রাজনৈতিক প্রভাব ও ক্ষমতার বলয়ে থেকে এলাকায় নানা ধরনের বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ দীর্ঘদিন ধরে আলোচনায় ছিল।

কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন উল ইসলাম জানিয়েছেন, রাজনৈতিক মামলাসহ বিভিন্ন অভিযোগের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে। বিশেষ করে বরিশাল মহানগর বিএনপির পার্টি অফিসে ভাঙচুর, লুটপাট এবং অন্যান্য মামলায় সম্পৃক্ততার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

তিনি আরও জানান, গ্রেপ্তারের পর দু’জনকে আদালতে হাজির করা হলে বিচারক তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

এ ঘটনায় এলাকায় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। পুলিশের দাবি—আইনের আলোকে তদন্ত এগিয়ে যাবে এবং অভিযোগ প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...

https://slotbet.online/