• শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
শিরোনাম
ইউএনও হাত ধরে আলোর পথে উজিরপুরে বাবার মুখে রুটি তুলে দেওয়া সেই ছোট্ট তুবা। এলপিজির তীব্র সংকট, ১২ কেজির সিলিন্ডার ২১০০ টাকা। বাবাকে মারধর, চা-রুটি হাতে ৯ বছরের মেয়ের ছুটে আসা। বিএমপি ডিবির অভিযানে ১,০০০ পিস কথিত ইয়াবাসহ আটক ১ বরিশালে সোহাগীকে ধরতে ব্যার্থ অভিযান : রসুলপুরে মাদক সিন্ডিকেটের ‘গা-ঢাকা’ কৌশল। বরিশালে মাদকবিরোধী অভিযানের আড়ালে সক্রিয় রসুলপুরের সোহাগী সিন্ডিকেট। গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার’র গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়’র প্রতিমন্ত্রী আহম্মেদ সোহেল মন্জুর সুমন এর বরিশাল শুভাগমনে বাংলাদেশ মুক্তিযুদ্ধের প্রজন্ম বরিশাল জেলা দক্ষিন ও মহানগর কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন। এ-সময় উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধের প্রজন্মের বরিশাল জেলা দক্ষিন আহ্বায়ক হাবিবুর রহমান মিল্টন, মহানগর আহবায়ক মো. জুয়েল খান সহ অন্যান্য নেতৃবৃন্দ। বরিশাল কাউনিয়া থানার বিশেষ অভিযানে ১৫ দিনে ৯৩ জন আটক। বরিশালে ভাড়া বাসা থেকে আইনজীবি সহকারীর লাশ উদ্ধার। মাদকের বিরুদ্ধে কঠোর কাউনিয়া থানা।

বরিশাল দক্ষিণ জেলা যুবদলের প্রতিবাদ।

প্রতিনিধি / ৩৭০ পড়া হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

ডেস্ক নিউজ: বরিশাল দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক উলফাত রানা রুবেলকে ‘মিথ্যা ও সাজানো মামলায়’ অন্তর্ভুক্ত করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনের শীর্ষ নেতারা। ২৪ সেপ্টেম্বর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সভাপতি ও বরিশাল দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ. এম. তসলিম উদ্দিন এবং ভারপ্রাপ্ত সভাপতি মামুন রেজা খান এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বরিশাল মহানগর ৩ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক সুরুজ গাজীর হত্যাকাণ্ডের মামলা বর্তমানে বরিশাল বিজ্ঞ মেট্রোপলিটন আদালতে বিচারাধীন। সেই মামলার ৪ নম্বর আসামি শ্রমিক লীগের সদস্য ইমরান হোসেন রাজনৈতিক উদ্দেশ্যে ষড়যন্ত্র করে যুবদল নেতা উলফাত রানা রুবেলকে মিথ্যা মামলায় জড়িয়েছেন। বিজ্ঞপ্তিতে যুবদল নেতারা দ্রুত ষড়যন্ত্রকারী ইমরান হোসেনকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ বিষয়ে যুবদল নেতা উলফাত রানা রুবেল বলেন, যেহেতু সুরুজ হত্যা মামলাটি একটি আলোচিত ঘটনা আর এই বিষয়ে প্রতিবাদ করলে যদি আমাকেই হয়রানিমূলক মামলার সম্মুখীন হতে হয় তবে আমজনতার প্রতিবাদী কন্ঠ একটু হলেও দ্বিধান্বিত হবে বলে আমি মনে করি। আওয়ামী সন্ত্রাসীদের হাতে নিহত বরিশাল মহানগর ৩ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক সুরুজ গাজীর হত্যাকাণ্ডের সত্যকে ধামাচাপা দিতে এবং আমাদের আন্দোলনকে দমিয়ে রাখতে এ ধরনের ষড়যন্ত্র করা হচ্ছে। আমি সম্পূর্ণ নির্দোষ। রাজনৈতিক প্রতিহিংসার কারণে আমাকে মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা চলছে।.এদিকে যুবদল নেতারা দ্রুত ষড়যন্ত্রকারী ইমরান হোসেনকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...

https://slotbet.online/