• মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
রাজধানীতে পুলিশের সাথে গোলাগুলি। গ্রেফতার ১ বাংলাদেশ নিয়ে জাতিসংঘের সতর্কবার্তা। বরিশালে সিটি প্রশাসকের ‘অপারেশন ড্রেজার’ নবনির্মিত রাস্তা রক্ষায় তাৎক্ষণিক অ্যাকশন। পুলিশ কমিশনারের সাথে বরিশাল মহানগর ছাত্রদলের শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাৎ: সার্বিক নিরাপত্তা ও অপরাধমুক্ত নগর গড়ার অঙ্গীকার। বরিশাল আদালত চত্বরে বিস্ফোরন:নিরাপত্তা ব্যবস্থা জোরদার ও তদন্ত শুরু বরিশালে ভুয়া ভিডিও দিয়ে পুলিশ কনস্টেবলকে হয়রানির অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি ভুক্তভোগীর। বরিশাল কাউনিয়া থানা পুলিশের অভিযানে উদ্ধার ১৪টি দেশীয় অস্ত্র, গ্রেপ্তার ২ বরিশালে বেপরোয়া হয়ে উঠেছে ​ব্ল্যাঙ্ক চেক সিন্ডিকেট: চড়া সুদের ফাঁদে ভিটেমাটি শেষ। বিএমপি কমিশনারের আকস্মিক পরিদর্শন:থানা-ফাঁড়িতে স্বচ্ছতা ও জনবান্ধব সেবার নতুন দিশা। লাইসেন্স নবায়নে চরম অনিয়ম, তদারকির অভাবে ঝুঁকিতে রোগীসেবা; উদ্বেগ বিশেষজ্ঞদের।

ঢাকা-বরিশাল আকাশপথে ফের উড়বে বিমান

প্রতিনিধি / ২১৮ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ৪ আগস্ট, ২০২৫

এক সপ্তাহ বন্ধ থাকার পর ৮ আগস্ট থেকে সপ্তাহে দুই দিন ঢাকা-বরিশাল আকাশপথে ফের ফ্লাইট পরিচালনা করবে জাতীয় পাতাকাবাহী বাংলাদেশ বিমান। সপ্তাহে শুক্রবার ও রোববার ঢাকা-বরিশাল রুটে বিমান-এর ৭৪ আসনের ‘ড্যাস ৮ কিউ-৪০০’ মডেলের একটি উড়োজাহাজ যাত্রী পরিবহন করবে। তবে বরিশালবাসী অতীতের মতো প্রতি সপ্তাহের বৃহস্পতিবারও ফ্লাইট পরিচালনার দাবি তুলেছে।

এর আগে গত ২৫ জুলাই বিমান সংকটের কারণ দেখিয়ে এই রুটে ফ্লাইট পরিচালনা বন্ধ করে বাংলাদেশ বিমান। এই রুটে বেসরকারি কোনো ফ্লাইটও চলাচল করছে না।

ব্যবসায়ী মনির পালোয়ান বলেন, ব্যবসায়িক কাজে দ্রুত ঢাকা যাতায়াত করতে হয়। ঢাকা-বরিশাল রুটে বর্তমানে ফ্লাইট চলাচল বন্ধ থাকায় ভোগান্তি হচ্ছে। তাই দ্রুত সময়ের মধ্যে পর্যাপ্ত সংখ্যক ফ্লাইট পরিচালনার দাবি জানাচ্ছি।

এ বিষয়ে ফ্লাইট পরিচালনা সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, উড়োজাহাজ কম থাকায় যাত্রী পরিবহণ বন্ধ রয়েছে। তবে খুব শীঘ্রই ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ। কারণ এই রুটে ফ্লাইট বন্ধের কোনো চিন্তা আমাদের নেই।

বৃহস্পতিবারও ফ্লাইট পরিচালনার বিষয়ে তিনি বলেন, যাত্রীদের সুবিধার্থে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...

https://slotbet.online/