• রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনাম
ইউএনও হাত ধরে আলোর পথে উজিরপুরে বাবার মুখে রুটি তুলে দেওয়া সেই ছোট্ট তুবা। এলপিজির তীব্র সংকট, ১২ কেজির সিলিন্ডার ২১০০ টাকা। বাবাকে মারধর, চা-রুটি হাতে ৯ বছরের মেয়ের ছুটে আসা। বিএমপি ডিবির অভিযানে ১,০০০ পিস কথিত ইয়াবাসহ আটক ১ বরিশালে সোহাগীকে ধরতে ব্যার্থ অভিযান : রসুলপুরে মাদক সিন্ডিকেটের ‘গা-ঢাকা’ কৌশল। বরিশালে মাদকবিরোধী অভিযানের আড়ালে সক্রিয় রসুলপুরের সোহাগী সিন্ডিকেট। গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার’র গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়’র প্রতিমন্ত্রী আহম্মেদ সোহেল মন্জুর সুমন এর বরিশাল শুভাগমনে বাংলাদেশ মুক্তিযুদ্ধের প্রজন্ম বরিশাল জেলা দক্ষিন ও মহানগর কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন। এ-সময় উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধের প্রজন্মের বরিশাল জেলা দক্ষিন আহ্বায়ক হাবিবুর রহমান মিল্টন, মহানগর আহবায়ক মো. জুয়েল খান সহ অন্যান্য নেতৃবৃন্দ। বরিশাল কাউনিয়া থানার বিশেষ অভিযানে ১৫ দিনে ৯৩ জন আটক। বরিশালে ভাড়া বাসা থেকে আইনজীবি সহকারীর লাশ উদ্ধার। মাদকের বিরুদ্ধে কঠোর কাউনিয়া থানা।

ছাত্রদল নেতা সবুজ আকনের ওপর সন্ত্রাসী হামলা, হাসপাতালে ভর্তি

প্রতিনিধি / ২২৮ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ৪ আগস্ট, ২০২৫

বরিশাল জেলা ছাত্রদলের(বহিষ্কৃত ) সহ-সভাপতি মোঃ সবুজ আকনের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। শনিবার দুপুর ১২: ৩০ মিনিটের দিকে বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের মধ্য বকশির চর এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় তিনি গুরুতর আহত হন।

জানা গেছে, সবুজ আকন ব্যক্তিগত কাজে বরিশাল শহর থেকে নিজ গ্রামের বাড়িতে ফিরছিলেন। বাড়ির কাছাকাছি পৌঁছালে পূর্ব থেকে উৎপেতে থাকা চার থেকে পাঁচজন দুর্বৃত্ত তার চলাচলকারী সিএনজির গতি রোধ করে। পরে কোনো কিছু বুঝে ওঠার আগেই তারা দেশীয় অস্ত্র—দা ও চাপাতি দিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় তার হাত ও মাথায় গুরুতর জখম হয়।

তার চিৎকারে স্থানীয় লোকজন ছুঁটে এসে তাকে উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন।

আহত সবুজ আকন জানান, “এই হামলাকারীরা ফ্যাসিস্ট আওয়ামী লীগের লোক। তারা পূর্বপরিকল্পিতভাবে আমাকে হত্যা করার উদ্দেশ্যে হামলা চালিয়েছে।”

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন তিনি ও তার স্বজনরা। স্থানীয় পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে বলে জানা গেছে। ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...

https://slotbet.online/