নিজস্ব প্রতিবেদক : বরিশাল নগরীর কাউনিয়া এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ মুন্নী বেগম (৪০) নামে এক নারীকে আটক করেছে কাউনিয়া থানা পুলিশ। পুলিশের দাবি, আটক মুন্নী বেগমের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকদ্রব্য-সংক্রান্ত ১২টি মামলা চলমান রয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত ৮টা ৪৫ মিনিটে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব জহিরুল ইসলাম এর দিক-নির্দেশনায় এসআই আল মামুনের নেতৃত্বে, এএসআই শফিকসহ সঙ্গীয় ফোর্স গোঁপন সংবাদের ভিক্তিতে নগরীর বিসিসি ১ নং ওয়ার্ডের মাই টিভির দক্ষিণ পাশের একটি গলিতে এ অভিযান পরিচালনা করে।
অভিযান পরিচালনাকালিন সময়ে উক্ত গলির ভিতরে অবস্থিত একটি টিনশেড সেমিপাকা বাড়ির পূর্ব পাশের কক্ষ থেকে মুন্নী বেগমকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ১২ পিস ইয়াবা ও ২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আটক মুন্নী বেগম দীর্ঘদিন ধরে কাউনিয়া এলাকায় ভাংঙ্গারী ব্যবসার আঁড়ালে মাদক ব্যবসা করে যাচ্ছে।
মাদকদ্রব্য-সংক্রান্ত ১২টি মামলা চলমান থাকা সত্বেও মাদকসহ আবারো আটক হওয়ার ঘটনায় মাদক ব্যবসার শিকড় উৎপাটন নিয়ে উদ্বেগ জানিয়েছেন নগরীর সচেতন মহল। উদ্ধারকৃত মাদকদ্রব্যের উৎস এবং সংশ্লিষ্ট মাদক কারবারের সঙ্গে অন্য কেউ জড়িত কি না, সে বিষয়ে তদন্ত চলমান বলে জানিয়েছে কাউনিয়া থানা পুলিশ। এ ঘটনায় আটক মুন্নী বেগমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
https://slotbet.online/