• শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
এলপিজির তীব্র সংকট, ১২ কেজির সিলিন্ডার ২১০০ টাকা। বাবাকে মারধর, চা-রুটি হাতে ৯ বছরের মেয়ের ছুটে আসা। বিএমপি ডিবির অভিযানে ১,০০০ পিস কথিত ইয়াবাসহ আটক ১ বরিশালে সোহাগীকে ধরতে ব্যার্থ অভিযান : রসুলপুরে মাদক সিন্ডিকেটের ‘গা-ঢাকা’ কৌশল। বরিশালে মাদকবিরোধী অভিযানের আড়ালে সক্রিয় রসুলপুরের সোহাগী সিন্ডিকেট। গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার’র গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়’র প্রতিমন্ত্রী আহম্মেদ সোহেল মন্জুর সুমন এর বরিশাল শুভাগমনে বাংলাদেশ মুক্তিযুদ্ধের প্রজন্ম বরিশাল জেলা দক্ষিন ও মহানগর কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন। এ-সময় উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধের প্রজন্মের বরিশাল জেলা দক্ষিন আহ্বায়ক হাবিবুর রহমান মিল্টন, মহানগর আহবায়ক মো. জুয়েল খান সহ অন্যান্য নেতৃবৃন্দ। বরিশাল কাউনিয়া থানার বিশেষ অভিযানে ১৫ দিনে ৯৩ জন আটক। বরিশালে ভাড়া বাসা থেকে আইনজীবি সহকারীর লাশ উদ্ধার। মাদকের বিরুদ্ধে কঠোর কাউনিয়া থানা। প্রকাশিত সংবাদের প্রতিবাদ!

বরিশালে কোতোয়ালি থানা পুলিশের অভিযান: নারীসহ ৫ মাদক ব্যবসায়ী আটক, ইয়াবা ও মোটরসাইকেল উদ্ধার

প্রতিনিধি / ১২৭ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ১৫ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:

বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালি থানা পুলিশ এক সফল অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা, নগদ অর্থ ও মোটরসাইকেলসহ পাঁচজনকে আটক করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, কোতোয়ালি থানা পুলিশের একটি চৌকস দল গতকাল ১৪/০৬/২০২৬ রাত আনুমানিক ১০:৩০ ঘটিকায় সিটি কর্পোরেশনের ১৩ নং ওয়ার্ডের রিফুজি কলোনী এলাকায় অভিযান চালায়। সেখানকার চিহ্নিত মাদক ব্যবসায়ী গাঁজা রফিকের মালিকানাধীন স্নেহা ভবনের দ্বিতীয় তলায় মাদক কেনাবেচা ও আড্ডার খবর পেয়ে পুলিশ সেখানে হানা দেয় এবং হাতেনাতে ৫ জনকে আটক করে। আটককৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত বলে জানা গেছে । আটক ব্যক্তিরা হলো: ১. বাপ্পি (২৪) ২. মো: রাতুল ইসলাম (২৪) ৩. মো: উজ্জল হাং (২৫) ৪. মো: ইমন হাং (১৯) ৫. মোসা: আনু বেগম (৩৮)।
অভিযানের পরিচালনাধীন সময়ে আসামীদের দেহ ও ওই বাসায় তল্লাশি চালিয়ে পুলিশ ৬২ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৩৯ পুরিয়া গাঁজা,ইয়াবা বিক্রির নগদ ১৭,৬৯০ টাকা মাদক পরিবহনে ব্যবহৃত ০২টি ইয়ামাহা FZ মোটর সাইকেল, ৬টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন সেট এবং ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করে। এই সফল অভিযানে নেতৃত্ব ও সক্রিয় অংশগ্রহণ করেন এসআই (নিঃ) গোলাম মোঃ নাসিম, এসআই (নিঃ) আবু তালেব, এসআই (নিঃ) নাহিদুল ইসলাম, এএসআই মোঃ সাইফুল, এএসআই আল আমিন, এএসআই আরিফ, এএসআই বাবুল, এএসআই জুয়েল শেখ এবং নারী কনস্টেবল সুমি আক্তার। ​পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং মাদকের বিরুদ্ধে এই ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...

https://slotbet.online/