• শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
এলপিজির তীব্র সংকট, ১২ কেজির সিলিন্ডার ২১০০ টাকা। বাবাকে মারধর, চা-রুটি হাতে ৯ বছরের মেয়ের ছুটে আসা। বিএমপি ডিবির অভিযানে ১,০০০ পিস কথিত ইয়াবাসহ আটক ১ বরিশালে সোহাগীকে ধরতে ব্যার্থ অভিযান : রসুলপুরে মাদক সিন্ডিকেটের ‘গা-ঢাকা’ কৌশল। বরিশালে মাদকবিরোধী অভিযানের আড়ালে সক্রিয় রসুলপুরের সোহাগী সিন্ডিকেট। গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার’র গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়’র প্রতিমন্ত্রী আহম্মেদ সোহেল মন্জুর সুমন এর বরিশাল শুভাগমনে বাংলাদেশ মুক্তিযুদ্ধের প্রজন্ম বরিশাল জেলা দক্ষিন ও মহানগর কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন। এ-সময় উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধের প্রজন্মের বরিশাল জেলা দক্ষিন আহ্বায়ক হাবিবুর রহমান মিল্টন, মহানগর আহবায়ক মো. জুয়েল খান সহ অন্যান্য নেতৃবৃন্দ। বরিশাল কাউনিয়া থানার বিশেষ অভিযানে ১৫ দিনে ৯৩ জন আটক। বরিশালে ভাড়া বাসা থেকে আইনজীবি সহকারীর লাশ উদ্ধার। মাদকের বিরুদ্ধে কঠোর কাউনিয়া থানা। প্রকাশিত সংবাদের প্রতিবাদ!

গডফাদারের পৃষ্ঠপোষকতায় বরিশালে আদালতে সাংবাদিককে হুমকি।

প্রতিনিধি / ১৫২ পড়া হয়েছে
প্রকাশিত : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

কিশোর গ্যাং লিডার অলির হুমকির মুখে সাংবাদিক আসলাম।

কিশোর গ্যাং লিডার অলির হুমকিতে সাংবাদিক আসলাম, উত্তাল বরিশালের সাংবাদিক মহল

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল নগরীর বাংলাবাজার এলাকার কিশোর গ্যাং লিডার ও চিহ্নিত মাদক ব্যবসায়ী অলি এবার আদালত চত্বরে বসে এক সাংবাদিককে সশরীরে প্রাণনাশের হুমকি দিয়েছেন। ভুক্তভোগী সাংবাদিক মাছুদুর রহমান আসলাম, যিনি অনলাইন নিউজ পোর্টাল ‘তালাশ বিডি’-এর সিনিয়র স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত।

জানা গেছে, সম্প্রতি তরিকুল নামে এক যুবককে কুপিয়ে জখমের ঘটনায় অলির বিরুদ্ধে তথ্যবহুল সংবাদ প্রকাশ করেন সাংবাদিক আসলাম। ওই সংবাদের জের ধরে গত রবিবার ও বুধবার বরিশাল জজকোর্ট চত্বরে আসলামের পথরোধ করে তাকে খুন-জখমের হুমকি দেন অলি। একজন সংবাদকর্মীকে প্রকাশ্য আদালতে দাঁড়িয়ে এমন হুমকির ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে চরম ক্ষোভ ও উৎকণ্ঠা বিরাজ করছে।

অনুসন্ধানে জানা যায়, উঠতি বয়সের এই কিশোর গ্যাং লিডার অলি বাংলাবাজার বড় বাড়ি এলাকার এক তথাকথিত ছাত্রদল নেতার খুঁটির জোরে এলাকায় মাদক ও অস্ত্রের সাম্রাজ্য গড়ে তুলেছে। স্থানীয়দের অভিযোগ, ওই নেতার সরাসরি পৃষ্ঠপোষকতায় অলি এসব কাজ চালায়। অলির বয়স যখন কলম আর খেলার মাঠ নিয়ে ব্যস্ত থাকার কথা, তখন তার হাতে মাদক ও দেশীয় অস্ত্র তুলে দিয়ে রাজনৈতিক ঢাল হিসেবে ব্যবহার করছেন এই গডফাদার।

এলাকাবাসীর দাবি, অলিকে এর আগে একাধিকবার আইনশৃঙ্খলা বাহিনী আটক করলেও লাভ হয়নি। তার গডফাদাররা অদৃশ্য ক্ষমতার জোরে বারবার তাকে জামিনে ছাড়িয়ে আনেন। আর কারাগার থেকে বেরিয়েই সে আরও হিংস্র হয়ে ওঠে। জামিনে ফেরার পরপরই তার হাতে পুনরায় মাদক ও অস্ত্রের চালান তুলে দেওয়া হয় বলে স্থানীয় সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

ভুক্তভোগী সাংবাদিক ও সচেতন মহল বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) কমিশনারের কাছে জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তাঁদের দাবি, শুধু অলির মতো চুনোপুঁটিদের ধরে লাভ নেই; বরং এই কিশোর গ্যাং ও মাদক ব্যবসার মূল হোতা ও আশ্রয়দাতা গডফাদারদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। গডফাদারদের গ্রেপ্তার করা সম্ভব হলেই অলির মতো তরুণদের বিপথে যাওয়া ঠেকানো যাবে এবং সাংবাদিকসহ সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত হবে।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি চলছে বলে জানা গেছে। সাংবাদিক নেতৃবৃন্দ ও মানবাধিকার সংগঠনগুলো দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...

https://slotbet.online/