• সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
স্বচ্ছল পরিবারের সন্তান হয়েও চুরিতে আসক্তি বরিশালের টুকুর : সামারী ট্রায়ালে ২ বছরের কারাদণ্ড। প্রকাশিত সংবাদের প্রতিবাদ! পৃথিবীর সবাই আমরা বিচারক । পূর্ব শত্রুতার জেরে বরিশালে যুবককে কুপিয়ে জখম, থানায় পাল্টাপাল্টি মামলা। ঘুষের টাকায় জাল বালাম পাশের অভিযোগ। বরিশাল কাগাশুরার মাদক ব্যবসায়ী কে এই তপন ?? ঢাবি শিক্ষার্থীকে মারধর এর ঘটনায় চার পুলিশ সদস্য ক্লোজড, তদন্ত শুরু। বরিশালে ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলায় চার্জশিট, আদালতে প্রেরণ। ট্রাম্পের অভিনন্দন বার্তা: তারেক রহমানের নেতৃত্বে ঢাকা–ওয়াশিংটন সম্পর্কে নতুন অধ্যায়ের ইঙ্গিত বেতনের সঙ্গে মিলছে না সম্পদ, রাজউক অফিসার পলাশ সিকদার দুদকের জালে!

কাউনিয়ায় আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা বিষয়ে মতবিনিময় সভা।

প্রতিনিধি / ১৭৩ পড়া হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬

বরিশাল, বাংলাদেশ | ১৯ জানুয়ারি ২০২৬
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ সামনে রেখে বরিশাল মহানগরীর পলাশপুর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সামাজিক নিরাপত্তা জোরদারে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেল ৩টায় কাউনিয়া থানাধীন পলাশপুর আলহাজ দলিল উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. শফিকুল ইসলাম।
সভায় বক্তব্য রাখতে গিয়ে পুলিশ কমিশনার বলেন, একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য আইনশৃঙ্খলা রক্ষা ও সামাজিক স্থিতিশীলতা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, ইভটিজিং, বাল্যবিবাহসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
তিনি আরও বলেন, নির্বাচনকে কেন্দ্র করে যে কোনো ধরনের সহিংসতা বা বিশৃঙ্খলা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করবে। একই সঙ্গে তিনি স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট সকল পক্ষকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ ইমদাদ হুসাইন, সহকারী পুলিশ কমিশনার (কাউনিয়া জোন) পবিত্র কুমার হালদার, কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলামসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
সভায় বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরাও উপস্থিত ছিলেন। আয়োজকদের মতে, এ ধরনের মতবিনিময় সভা নির্বাচনকালীন নিরাপত্তা জোরদার এবং জনগণের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর পারস্পরিক আস্থা ও সহযোগিতা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

One response to “কাউনিয়ায় আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা বিষয়ে মতবিনিময় সভা।”

Leave a Reply to Alondra1192 Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...

https://slotbet.online/