• শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
এলপিজির তীব্র সংকট, ১২ কেজির সিলিন্ডার ২১০০ টাকা। বাবাকে মারধর, চা-রুটি হাতে ৯ বছরের মেয়ের ছুটে আসা। বিএমপি ডিবির অভিযানে ১,০০০ পিস কথিত ইয়াবাসহ আটক ১ বরিশালে সোহাগীকে ধরতে ব্যার্থ অভিযান : রসুলপুরে মাদক সিন্ডিকেটের ‘গা-ঢাকা’ কৌশল। বরিশালে মাদকবিরোধী অভিযানের আড়ালে সক্রিয় রসুলপুরের সোহাগী সিন্ডিকেট। গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার’র গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়’র প্রতিমন্ত্রী আহম্মেদ সোহেল মন্জুর সুমন এর বরিশাল শুভাগমনে বাংলাদেশ মুক্তিযুদ্ধের প্রজন্ম বরিশাল জেলা দক্ষিন ও মহানগর কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন। এ-সময় উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধের প্রজন্মের বরিশাল জেলা দক্ষিন আহ্বায়ক হাবিবুর রহমান মিল্টন, মহানগর আহবায়ক মো. জুয়েল খান সহ অন্যান্য নেতৃবৃন্দ। বরিশাল কাউনিয়া থানার বিশেষ অভিযানে ১৫ দিনে ৯৩ জন আটক। বরিশালে ভাড়া বাসা থেকে আইনজীবি সহকারীর লাশ উদ্ধার। মাদকের বিরুদ্ধে কঠোর কাউনিয়া থানা। প্রকাশিত সংবাদের প্রতিবাদ!

খুলনায় আদালতের সামনে অস্ত্র মামলার দুই আসামিকে প্রকাশ্যে হত্যা।

প্রতিনিধি / ২৩৩ পড়া হয়েছে
প্রকাশিত : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

অনলাইন ডেস্ক : খুলনায় দিনের আলোয় আদালত এলাকায় চাঞ্চল্যকর দ্বৈত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার (৩০ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে প্রকাশ্যে গুলি ও চাপাতির কোপে দুইজনকে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ঘটনার পর পুরো আদালত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

নিহতরা হলেন রূপসা উপজেলার বাগমারা এলাকার হাসিব হাওলাদার (৪০) ও রাজন (৩৮)। তারা দু’জনই একটি অস্ত্র মামলায় হাজিরা দিতে আদালতে এসেছিলেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, আদালতে হাজিরা শেষে বের হয়ে যাওয়ার মুহূর্তে কয়েকজন সশস্ত্র ব্যক্তি তাদের ওপর অতর্কিতে গুলি চালায়। পরে ধারালো চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে দ্রুত সটকে পড়ে। আহত দুইজনকে স্থানীয়রা উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

হত্যাকাণ্ডের পর আদালত এলাকায় চরম নিরাপত্তাহীনতা ও ভয়ের পরিবেশ সৃষ্টি হয়। আইনজীবীরা বলেন, “আদালতের মতো সুরক্ষিত এলাকায় এভাবে প্রকাশ্যে মানুষ হত্যা—দুর্ধর্ষ অপরাধীরা কতটা বেপরোয়া হয়ে উঠেছে তার স্পষ্ট প্রমাণ।”

ঘটনার খবর পেয়ে আদালত এলাকা পরিদর্শন করছেন পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা। হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধান ও জড়িতদের শনাক্তে পুলিশের একাধিক টিম মূহূর্তে মাঠে নেমেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

স্থানীয়রা এই নৃশংস ঘটনাকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে করছেন। তবে কারা, কেন এ হামলা চালিয়েছে—তা নিয়ে এখনো কোনো সরকারি বিবৃতি পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...

https://slotbet.online/