• শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
এলপিজির তীব্র সংকট, ১২ কেজির সিলিন্ডার ২১০০ টাকা। বাবাকে মারধর, চা-রুটি হাতে ৯ বছরের মেয়ের ছুটে আসা। বিএমপি ডিবির অভিযানে ১,০০০ পিস কথিত ইয়াবাসহ আটক ১ বরিশালে সোহাগীকে ধরতে ব্যার্থ অভিযান : রসুলপুরে মাদক সিন্ডিকেটের ‘গা-ঢাকা’ কৌশল। বরিশালে মাদকবিরোধী অভিযানের আড়ালে সক্রিয় রসুলপুরের সোহাগী সিন্ডিকেট। গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার’র গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়’র প্রতিমন্ত্রী আহম্মেদ সোহেল মন্জুর সুমন এর বরিশাল শুভাগমনে বাংলাদেশ মুক্তিযুদ্ধের প্রজন্ম বরিশাল জেলা দক্ষিন ও মহানগর কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন। এ-সময় উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধের প্রজন্মের বরিশাল জেলা দক্ষিন আহ্বায়ক হাবিবুর রহমান মিল্টন, মহানগর আহবায়ক মো. জুয়েল খান সহ অন্যান্য নেতৃবৃন্দ। বরিশাল কাউনিয়া থানার বিশেষ অভিযানে ১৫ দিনে ৯৩ জন আটক। বরিশালে ভাড়া বাসা থেকে আইনজীবি সহকারীর লাশ উদ্ধার। মাদকের বিরুদ্ধে কঠোর কাউনিয়া থানা। প্রকাশিত সংবাদের প্রতিবাদ!

বরিশালে সন্ত্রাস-ছিনতাই-মাদক—সব অভিযোগে জর্জরিত মাসুমকে বহিষ্কার করল কেন্দ্রীয় ছাত্রদল।

প্রতিনিধি / ২৬২ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক :
পুলিশি অভিযানের সময় ধস্তাধস্তি ও এক পুলিশ সদস্যের হাতে কামড় দেওয়ার অভিযোগের প্রেক্ষিতে বরিশাল মহানগর ছাত্রদলের ১০ নম্বর ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক মাসুম হাওলাদারকে সব ধরনের সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল। শুক্রবার সংগঠনের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা লঙ্ঘন এবং সংগঠনের ভাবমূর্তির সঙ্গে অসঙ্গতিপূর্ণ কার্যকলাপে দায়ী থাকার অভিযোগে মাসুম হাওলাদারকে ছাত্রদলের সব পদ ছাড়াও প্রাথমিক সদস্যপদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীনের অনুমোদনে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়।

গত ১৫ নভেম্বর রাতে বরিশাল কোতোয়ালি মডেল থানার পুলিশের একটি দল নগরের ভাটারখাল এলাকায় মাসুম হাওলাদারকে গ্রেপ্তারের জন্য অভিযান চালায়। পুলিশ জানায়, অভিযানের সময় স্থানীয় কয়েকজন ও মাসুমের পরিবারের সদস্যরা বাধা দেন এবং এতে ধস্তাধস্তির ঘটনা ঘটে। ওই সময় এক পুলিশ সদস্য কামড়ের আঘাত পান বলে অভিযোগ করা হয়। পরে ঘটনাস্থল থেকে মাসুমের স্ত্রী রিমি বেগম, ভাই সোহেল হাওলাদার, বোন শিল্পী আক্তার এবং বন্ধু রিফাতকে আটক করা হয়।

পালিয়ে যাওয়ার তিন দিন পর পুনরায় অভিযান চালিয়ে পুলিশ মাসুম হাওলাদারকে গ্রেপ্তার করে। পরবর্তীতে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, মাসুম হাওলাদারের বিরুদ্ধে মাদকসহ তিনটি মামলার বিচারিক প্রক্রিয়া চলমান আছে। আইনানুগ পদ্ধতিতে এগুলোর নিষ্পত্তি করা হবে বলেও তিনি জানান।

কেন্দ্রীয় ছাত্রদল বলেছে, সংগঠন শৃঙ্খলা রক্ষার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...

https://slotbet.online/