• শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনাম
এলপিজির তীব্র সংকট, ১২ কেজির সিলিন্ডার ২১০০ টাকা। বাবাকে মারধর, চা-রুটি হাতে ৯ বছরের মেয়ের ছুটে আসা। বিএমপি ডিবির অভিযানে ১,০০০ পিস কথিত ইয়াবাসহ আটক ১ বরিশালে সোহাগীকে ধরতে ব্যার্থ অভিযান : রসুলপুরে মাদক সিন্ডিকেটের ‘গা-ঢাকা’ কৌশল। বরিশালে মাদকবিরোধী অভিযানের আড়ালে সক্রিয় রসুলপুরের সোহাগী সিন্ডিকেট। গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার’র গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়’র প্রতিমন্ত্রী আহম্মেদ সোহেল মন্জুর সুমন এর বরিশাল শুভাগমনে বাংলাদেশ মুক্তিযুদ্ধের প্রজন্ম বরিশাল জেলা দক্ষিন ও মহানগর কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন। এ-সময় উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধের প্রজন্মের বরিশাল জেলা দক্ষিন আহ্বায়ক হাবিবুর রহমান মিল্টন, মহানগর আহবায়ক মো. জুয়েল খান সহ অন্যান্য নেতৃবৃন্দ। বরিশাল কাউনিয়া থানার বিশেষ অভিযানে ১৫ দিনে ৯৩ জন আটক। বরিশালে ভাড়া বাসা থেকে আইনজীবি সহকারীর লাশ উদ্ধার। মাদকের বিরুদ্ধে কঠোর কাউনিয়া থানা। প্রকাশিত সংবাদের প্রতিবাদ!

র‍্যাবের অভিযানে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ১১ দালাল আটক।

প্রতিনিধি / ৩০৬ পড়া হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

অনলাইন ডেস্ক: চিকিৎসা নিতে আসা রোগীদের হয়রানির অভিযোগে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়ে ১১ দালাল সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব। গ্রেফতারকৃতদের ২০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৭ অক্টোবর) সকাল থেকে কুমিল্লা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নওরোজ কোরাইশি দৃপ্তের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযান শেষে তিনি জানান, র‍্যাব ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে কুমিল্লা মেডিকেল কলেজে দীর্ঘদিন ধরে রোগীদের বিভিন্নভাবে হয়রানি করার দায়ে ১১ দালালকে গ্রেফতার করা হয়েছে। সোমবার দুপুরে মেডিকেলের বিভিন্ন ওয়ার্ড থেকে প্রথমে ১৪ জনকে আটক করা হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর জড়িত ১১ জনকে ২০ দিন করে বিশ্রাম কারাদণ্ড প্রদান করে কারাগারে পাঠানো হয়েছে। অভিযানে সার্বিক সহযোগিতায় থাকা কুমিল্লা র‍্যাব- ১১, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম জানান, এই মেডিকেল কলেজের দালাল কার্যক্রম যে পর্যায়ে পৌঁছেছে মেডিকেলে ওয়ার্ড বয় থেকে অ্যাম্বুলেন্স চালক পর্যন্ত সবাই দালালী কার্যক্রমে জড়িত। তাদের হাতে প্রতিদিন অসংখ্য রোগী ও তার স্বজন চিকিৎসা নিতে এসে প্রতারিত হচ্ছেন। মেডিকেল কলেজের দালাল শূন্যের কোটায় আনা এবং শৃঙ্খলা ফেরাতে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...

https://slotbet.online/