• শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
এলপিজির তীব্র সংকট, ১২ কেজির সিলিন্ডার ২১০০ টাকা। বাবাকে মারধর, চা-রুটি হাতে ৯ বছরের মেয়ের ছুটে আসা। বিএমপি ডিবির অভিযানে ১,০০০ পিস কথিত ইয়াবাসহ আটক ১ বরিশালে সোহাগীকে ধরতে ব্যার্থ অভিযান : রসুলপুরে মাদক সিন্ডিকেটের ‘গা-ঢাকা’ কৌশল। বরিশালে মাদকবিরোধী অভিযানের আড়ালে সক্রিয় রসুলপুরের সোহাগী সিন্ডিকেট। গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার’র গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়’র প্রতিমন্ত্রী আহম্মেদ সোহেল মন্জুর সুমন এর বরিশাল শুভাগমনে বাংলাদেশ মুক্তিযুদ্ধের প্রজন্ম বরিশাল জেলা দক্ষিন ও মহানগর কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন। এ-সময় উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধের প্রজন্মের বরিশাল জেলা দক্ষিন আহ্বায়ক হাবিবুর রহমান মিল্টন, মহানগর আহবায়ক মো. জুয়েল খান সহ অন্যান্য নেতৃবৃন্দ। বরিশাল কাউনিয়া থানার বিশেষ অভিযানে ১৫ দিনে ৯৩ জন আটক। বরিশালে ভাড়া বাসা থেকে আইনজীবি সহকারীর লাশ উদ্ধার। মাদকের বিরুদ্ধে কঠোর কাউনিয়া থানা। প্রকাশিত সংবাদের প্রতিবাদ!

চরবাড়িয়া ইউনিয়নে কাউনিয়া থানার ওপেন হাউজ ডে অনুষ্ঠিত ।

প্রতিনিধি / ২৭৩ পড়া হয়েছে
প্রকাশিত : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫

বরিশাল: গতকাল (৬ সেপ্টেম্বর)  বরিশাল কাউনিয়া থানার উদ্যোগে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। ৩নং চরবাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জিয়াউল ইসলাম সাবুর সভাপতিত্বে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল নিশাত।

আরও উপস্থিত ছিলেন, পুলিশ পরিদর্শক তদন্ত জনাব কামাল হোসেন, ১নং ওয়ার্ড কমিউনিটি পুলিশের উপদেষ্টা মো. বাবুল হোসেন খান, সভাপতি মাসুদ হাং, সদস্য মো. শুকুর বেপারী, ৩নং ওয়ার্ড কমিউনিটি পুলিশের উপদেষ্টা মো. মিজানুর রহমান ও আয়নাল বেপারী, সভাপতি ইউসুফ আলী হাং, বাংলাদেশ জামায়াতে ইসলামী চরবাড়িয়া ইউনিয়নের সভাপতি গাজী মো. রিয়াজুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্যকর্মীরা।

বক্তারা বলেন, মাদক শুধু ব্যক্তিগত সমস্যা নয়, এটি পুরো সমাজকে ধ্বংস করছে। তরুণ প্রজন্ম ধ্বংসের পথে যাচ্ছে, পরিবারে অশান্তি বাড়ছে, অপরাধ বৃদ্ধি পাচ্ছে। অন্যদিকে জুয়া নীরব বিষের মতো সমাজকে গ্রাস করছে। পরিবারে অর্থনৈতিক সংকট, অশান্তি এবং সামাজিক অবক্ষয়ের মূল কারণ হয়ে উঠছে জুয়া। তাই মাদক ও জুয়া প্রতিরোধ শুধু প্রশাসনের নয়—এটি সামাজিক দায়িত্ব।

ওসি নাজমুল নিশাত বলেন, “ওপেন হাউজ ডে পুলিশের সঙ্গে জনগণের সরাসরি যোগাযোগের একটি কার্যকর প্ল্যাটফর্ম। এখানে জনগণের অভিযোগ, পরামর্শ ও প্রত্যাশা গুরুত্ব সহকারে শোনা হয় এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।”

তিনি আরও বলেন, মাদক, জুয়া ও ইভটিজিং বাল্যবিবাহের  মতো অপরাধ দমনে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। নিয়মিত অভিযান পরিচালনা হচ্ছে। তবে পুলিশের একার পক্ষে সবকিছু সম্ভব নয়—জনগণের সহযোগিতা ছাড়া অপরাধমুক্ত সমাজ গড়া সম্ভব নয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...

https://slotbet.online/