• বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
এলপিজির তীব্র সংকট, ১২ কেজির সিলিন্ডার ২১০০ টাকা। বাবাকে মারধর, চা-রুটি হাতে ৯ বছরের মেয়ের ছুটে আসা। বিএমপি ডিবির অভিযানে ১,০০০ পিস কথিত ইয়াবাসহ আটক ১ বরিশালে সোহাগীকে ধরতে ব্যার্থ অভিযান : রসুলপুরে মাদক সিন্ডিকেটের ‘গা-ঢাকা’ কৌশল। বরিশালে মাদকবিরোধী অভিযানের আড়ালে সক্রিয় রসুলপুরের সোহাগী সিন্ডিকেট। গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার’র গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়’র প্রতিমন্ত্রী আহম্মেদ সোহেল মন্জুর সুমন এর বরিশাল শুভাগমনে বাংলাদেশ মুক্তিযুদ্ধের প্রজন্ম বরিশাল জেলা দক্ষিন ও মহানগর কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন। এ-সময় উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধের প্রজন্মের বরিশাল জেলা দক্ষিন আহ্বায়ক হাবিবুর রহমান মিল্টন, মহানগর আহবায়ক মো. জুয়েল খান সহ অন্যান্য নেতৃবৃন্দ। বরিশাল কাউনিয়া থানার বিশেষ অভিযানে ১৫ দিনে ৯৩ জন আটক। বরিশালে ভাড়া বাসা থেকে আইনজীবি সহকারীর লাশ উদ্ধার। মাদকের বিরুদ্ধে কঠোর কাউনিয়া থানা। প্রকাশিত সংবাদের প্রতিবাদ!

রাজধানীতে স্বর্ণ ব্যবসায়ী ও ব্যাংক গ্রাহক টার্গেটকারী ডাকাত চক্রের ৭ সদস্য গ্রেপ্তার।

প্রতিনিধি / ২৭৬ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : ঢাকা

রাজধানীতে স্বর্ণ ব্যবসায়ী ও ব্যাংক থেকে টাকা উত্তোলনকারীদের টার্গেট করে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) পরিচয়ে ডাকাতি করা চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ সময় চক্রের আরও পাঁচ সদস্য কৌশলে পালিয়ে যায়।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মাসুদ আলম।

গ্রেপ্তারকৃতরা হলেন চক্রের প্রধান দ্বীন ইসলাম ওরফে কাউছার আহমেদ এবং কামাল হাওলাদার। বাকিরা তাদের সহযোগী আব্দুর রহমান হাওলাদার, মেহেদী হাসান ওরফে হাসান, বাবুল হাওলাদার, রমিজ তালুকদার ও জান্নাতুল ফেরদৌস।

তাদের কাছ থেকে একটি মাইক্রোবাস, ডিবি পুলিশের পোশাক, ওয়াকিটকি, ভুয়া আইডি কার্ড, হাতকড়া, খেলনা পিস্তল, পকেট রাউটার, মোবাইল ফোন ও লেজার লাইট উদ্ধার করা হয়েছে।

ডিসি মাসুদ আলম বলেন, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে রাজধানীর তাঁতিবাজারে স্বর্ণ কেনাবেচা করতে আসা ব্যবসায়ী এবং ব্যাংক থেকে বড় অংকের টাকা উত্তোলনকারীদের টার্গেট করতো। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে তাদের ডাকাতির শিকার বানাতো।

তিনি আরও জানান, গোপন তথ্যের ভিত্তিতে শাহবাগ থানা পুলিশ রাজধানীর গুলিস্তানে গোলাপ শাহ মাজারের দক্ষিণ পাশে লেগুনা স্ট্যান্ড এলাকায় অভিযান চালায়। ওই সময় ডাকাত চক্রটি বড় ধরনের ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে সাতজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় ৪ থেকে ৫ জন পালিয়ে যায়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পূর্বে একাধিক মামলা রয়েছে। নথি পর্যালোচনায় দেখা গেছে, দ্বীন ইসলামের নামে ১০টি, আব্দুর রহমানের নামে ৩টি, মেহেদী হাসানের নামে ৪টি, বাবুল হাওলাদারের নামে ২টি এবং রমিজ তালুকদারের নামে ৪টি ডাকাতির মামলা রয়েছে।

এ ঘটনায় শাহবাগ থানায় নতুন মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...

https://slotbet.online/