• শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
বহু নাটকীয়তার পর সাভারের বহিষ্কৃত ছাএদল নেতা সামির ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার সাভারে জোড়া মামলায় ‘পিস্তল মানিক’ গ্রেপ্তার, প্রধান আসামি সামির এখনও অধরা *পরকীয়া; একটি ভয়ানক সামাজিক ব্যাধি* ৫ নম্বর ওয়ার্ড সচিব জসিমের বিরুদ্ধে আনীত অভিযোগের তীব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ! বরিশাল পলাশপুর এলাকায় বাবুর সাহসিকতায় মাদকের বিরুদ্ধে তরুণদের দৃষ্টান্তমূলক প্রতিরোধ গঠন। ব্যক্তিগত সুদের চুক্তি বা চেকের আইনি বৈধতা নেই: জেনে নিন বৈধ ক্ষুদ্রঋণের নিয়ম সিএমপি মেট্রোপলিটন পুলিশে ব্যাপক রদবদল। বরিশালে কোতোয়ালি থানা পুলিশের অভিযান: নারীসহ ৫ মাদক ব্যবসায়ী আটক, ইয়াবা ও মোটরসাইকেল উদ্ধার ব্যাংক হিসাবে টিআইএন বাধ্যতামূলক করার প্রস্তাব: নেতিবাচক অর্থনৈতিক প্রভাব ও উত্তরণের উপায় ৫ জেলায় নতুন এসপি, পুলিশ সুপার পদমর্যাদার ১২ কর্মকর্তাকে বদলি

জাতির গর্ব তিন শিক্ষক: নিহতদের পরিবারকে সান্ত্বনা প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের।

প্রতিনিধি / ২৩৮ পড়া হয়েছে
প্রকাশিত : বুধবার, ২০ আগস্ট, ২০২৫

অনলাইন ডেস্ক :
ঢাকা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের তিন শিক্ষক—মাহেরীন চৌধুরী, মাসুকা বেগম ও মাহফুজা খানম—বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েও মানবতা ও সাহসিকতার অনন্য উদাহরণ রেখে গেছেন। তাদের স্মৃতিকে “জাতির গর্ব ও আদর্শ” হিসেবে আখ্যায়িত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

 

মঙ্গলবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নিহত তিন শিক্ষকের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এ সময় প্রধান উপদেষ্টা বলেন,
“দুর্ঘটনার স্মৃতি এখনো সবার ভেতরে দগদগে। আপনাদের শোক শুধু ব্যক্তিগত নয়, জাতিরও। আমরা এই বেদনা ভাগ করে নিয়েছি। একই সঙ্গে গর্বিত যে, আমাদের দেশে এমন মানুষ আছেন যারা নিজের জীবন বাজি রেখে অন্যকে রক্ষা করেছেন।
প্রধান উপদেষ্টা নিহত শিক্ষকদের স্মৃতিকথা মনোযোগ দিয়ে শোনেন এবং পরিবারের কাছে তাদের সাহসী ভূমিকার বর্ণনা শুনে আবেগাপ্লুত হন। তিনি বলেন,তারা প্রমাণ করেছেন যে মানবতার টানে একজন মানুষ কতটা মহৎ হতে পারেন। আমরা ক্ষুদ্র মানুষ ছিলাম, তারা আমাদের বড় করেছেন। তাদের স্মৃতি ধরে রাখতে জাতি যা যা প্রয়োজন, তা করবে। সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন শিক্ষক মাহেরীন চৌধুরীর স্বামী মনসুর হেলাল, দুই ছেলে আদিল রশিদ ও আয়ান রশিদ, বোন মেহেতাজ চৌধুরী, ভাই মুনাফ মজিব চৌধুরী ও নিকট আত্মীয় কাওসার হোসেন চৌধুরী।
শিক্ষক মাসুকা বেগমের পক্ষ থেকে উপস্থিত ছিলেন তার বোন পাপড়ি রহমান ও ভগ্নিপতি খলিলুর রহমান।
আর শিক্ষক মাহফুজা খাতুনের পরিবার থেকে উপস্থিত ছিলেন তার মেয়ে আয়েশা সিদ্দিকা, বোন মুরশিদা খাতুন, ভাগ্নে মো. মাইদুল ইসলাম ও নিকট আত্মীয় হুমায়ূন কবির।
প্রধান উপদেষ্টার সঙ্গে এসময় আরও উপস্থিত ছিলেন পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুরশিদ, সড়ক পরিবহন ও সেতু এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, শিক্ষা উপদেষ্টা সি আর আবরার, গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান এবং প্রধান উপদেষ্টার এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ।
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেন, “এই শিক্ষকরা শুধু সাহসিকতার নয়, মানবতার প্রতীক হয়ে উঠেছেন। তাদের নাম জাতির স্মৃতিতে চিরদিন অম্লান থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...

https://slotbet.online/