• বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
এলপিজির তীব্র সংকট, ১২ কেজির সিলিন্ডার ২১০০ টাকা। বাবাকে মারধর, চা-রুটি হাতে ৯ বছরের মেয়ের ছুটে আসা। বিএমপি ডিবির অভিযানে ১,০০০ পিস কথিত ইয়াবাসহ আটক ১ বরিশালে সোহাগীকে ধরতে ব্যার্থ অভিযান : রসুলপুরে মাদক সিন্ডিকেটের ‘গা-ঢাকা’ কৌশল। বরিশালে মাদকবিরোধী অভিযানের আড়ালে সক্রিয় রসুলপুরের সোহাগী সিন্ডিকেট। গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার’র গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়’র প্রতিমন্ত্রী আহম্মেদ সোহেল মন্জুর সুমন এর বরিশাল শুভাগমনে বাংলাদেশ মুক্তিযুদ্ধের প্রজন্ম বরিশাল জেলা দক্ষিন ও মহানগর কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন। এ-সময় উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধের প্রজন্মের বরিশাল জেলা দক্ষিন আহ্বায়ক হাবিবুর রহমান মিল্টন, মহানগর আহবায়ক মো. জুয়েল খান সহ অন্যান্য নেতৃবৃন্দ। বরিশাল কাউনিয়া থানার বিশেষ অভিযানে ১৫ দিনে ৯৩ জন আটক। বরিশালে ভাড়া বাসা থেকে আইনজীবি সহকারীর লাশ উদ্ধার। মাদকের বিরুদ্ধে কঠোর কাউনিয়া থানা। প্রকাশিত সংবাদের প্রতিবাদ!

টঙ্গিতে ব্যাগ থেকে অলি মিয়ার অর্ধগলিত লাশ উদ্ধার: পরিকল্পিত হত্যাকাণ্ডে গ্রেপ্তার ৩

নিয়াজ শেখ / ২৯৫ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ১১ আগস্ট, ২০২৫

গাজীপুরের টঙ্গি পূর্ব থানার মাসিমপুর এলাকায় দুটি ট্রাভেল ব্যাগ থেকে অর্ধগলিত ও মাথাবিহীন অবস্থায় আট খণ্ডে বিভক্ত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম অলি মিয়া (৩৫), বাড়ি নরসিংদী সদর উপজেলার করিমপুর গ্রামে।

র‍্যাবের এক ব্রিফিংয়ে জানানো হয়, শুক্রবার (৮ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয় লোকজন টঙ্গি স্টেশন রোডের হাজী বিরিয়ানি হাউস ও নান্না বিরিয়ানি হাউসের সামনে দুটি ট্রাভেল ব্যাগ পড়ে থাকতে দেখে দুর্গন্ধ পান। বিষয়টি পুলিশকে জানালে তারা ঘটনাস্থলে গিয়ে ব্যাগ খুলে পলিথিনে মোড়ানো লাশ উদ্ধার করে।

তদন্তে জানা গেছে, হত্যাকাণ্ডটি ছিল পূর্বপরিকল্পিত। নিহতের স্ত্রী শাহনা আক্তার এ ঘটনায় মামলা দায়ের করেছেন। নিহতের মোবাইল ফোন ৬ আগস্ট থেকে বন্ধ পাওয়া যায় এবং ওই দিন দুপুরেই তার সঙ্গে শেষবার ফোনে যোগাযোগ হয়।

র‍্যাব উত্তরা ঢাকা ও চট্টগ্রামে যৌথ অভিযান চালিয়ে মূল পরিকল্পনাকারী আপেল মাহমুদ সাদেক (৪২), সহযোগী সাজ্জাদ হোসেন রনি (২৫) ও শাওন বেগম (৩২)কে গ্রেপ্তার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা হত্যার কথা স্বীকার করেছে। অভিযোগ অনুযায়ী, ৬ আগস্ট ভোরে আপেল ও রনি নিহতকে রেললাইনের কাছে নিয়ে যান এবং রাত ১০টা ৩০ মিনিটের দিকে শ্বাসরোধে হত্যা করেন। পরে লাশ টুকরো করে পলিথিনে মোড়ে টয়লেটের সানসেটের ওপর লুকিয়ে রাখেন।

পরদিন (৮ আগস্ট) ভোর ৫টা ৫৬ মিনিটে তারা লাশ দুটি ট্রাভেল ব্যাগে ভরে অটোরিকশায় করে টঙ্গি স্টেশন রোডে ফেলে চলে যায়।

হত্যার পেছনে মূল কারণ হিসেবে উঠে এসেছে—নিহত অলি মিয়ার অভিযোগ, আসামি আপেল মাহমুদ সাদেকের স্ত্রীর চরিত্র নিয়ে অসদাচরণ এবং আসামির ভাগিনাকে হত্যার পরিকল্পনা জানাজানি হওয়ায় ব্যক্তিগত বিরোধ। এছাড়া দুই থেকে তিন বছর আগে রনি ও আপেল পূর্বপরিকল্পনা অনুযায়ী তাকে মারধর করেছিল।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং মামলার তদন্ত চলছে বলে জানিয়েছে র‍্যাব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...

https://slotbet.online/