• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশাল শায়েস্তাবাদে কাউনিয়া থানা পুলিশের কমিউনিটি পুলিশিং সভা। বরিশালে ডিবির চেকপোস্টে ২ কেজি গাঁজাসহ দুইজন আটক বরিশালে অন্যের জমি ও দোকানঘর দখলে রাখতে পুলিশের নামে অপপ্রচার ভাড়াটিয়ার। বরিশালে নানা অভিযোগ বৃক্ষরোপণ নিয়ে দৌড়ঝাঁপ খবর নেই পরিচর্যার। কাউনিয়া থানা পুলিশের মাদকবিরোধী অভিযান, গাঁজাসহ ৫ জন গ্রেপ্তার। কাউনিয়া থানার গতিশীল কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করার পায়তারার অভিযোগ একটি মহলের বিরুদ্ধে বরিশালে মাদক নির্মূলে পুলিশ ও র‍্যাবের সমন্বিত অভিযানের দাবি: ধরা পড়ছে চুনোপুটি, অধরাই রাঘববোয়াল বরিশাল রূপাতলী হাউজিংয়ে রনির মাদক সাম্রাজ্য ও ‘হানি ট্র্যাপ’ সিন্ডিকেটের রহস্য উন্মোচন। মূ-খোশের আড়ালে মাদক জুয়া হানিট্রাপ সামাজিক অবক্ষয় ও অপরাধের দুষ্টচক্র রংপুরে একই পরিবারের চারজন হত্যাকাণ্ড আবারো প্রমান করে ইয়াবা এখন জননিরাপত্তার জন্য মারাত্মক হুমকি।

বরিশাল কোতয়ালী থানা পুলিশের অভিযানে বিএম-স্কুল সংলগ্ন এলাকা থেকে মাদক ব্যবসায়ী রানাসহ আটক ২

প্রতিনিধি / ১৭২ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

বিশেষ প্রতিবেদক, বরিশাল | প্রকাশ: ৩০ জুলাই ২০২৬

​বরিশাল: শহরজুড়ে নেটওয়ার্ক বিস্তার করা মাদকচক্র ও নতুন ‘হটস্পট’ নিয়ে সংবাদ প্রকাশের পরপরই নড়েচড়ে বসেছে আইনশৃঙ্খলা বাহিনী। নগরীর অত্যন্ত জনবহুল ও সংবেদনশীল এলাকা বিএম স্কুল সংলগ্ন সরকারি নার্সিং সেন্টার থেকে ইয়াবা সেবনরত অবস্থায় দুজনকে হাতেনাতে আটক করেছে বরিশাল কোতোয়ালি মডেল থানা পুলিশ।

​আজ (৩০ জুলাই) রাত আনুমানিক ৮টার দিকে পরিচালনা করা বিশেষ এক অভিযানে তাঁদের আটক করা হয়।

​আটককৃতরা হলেন—গত ২৮ জুলাই স্থানীয় ‘দৈনিক নাগরিক বরিশাল’ পত্রিকার অনুসন্ধানী প্রতিবেদনে উঠে আসা অন্যতম মাদক কারবারি রানা (উরফে ‘কইতর রানা’) এবং তাঁর সহযোগী তানজিম আল কাদেরী।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিএম স্কুল সংলগ্ন নার্সিং সেন্টারের বাথরুমে কয়েকজন যুবক মাদক সেবন ও কেনাবেচার উদ্দেশ্যে জড়ো হয়েছে—এমন গোপন তথ্যের ভিত্তিতে কোতোয়ালি মডেল থানার একটি চৌকস টিম ওই এলাকায় অভিযান চালায়। বাথরুমে হাতেনাতে ইয়াবা সেবনরত অবস্থায় রানা ও তানজিমকে মাদক সেবনের সরঞ্জামসহ আটক করা হয়। ​উল্লেখ্য, গত ২৮ জুলাই প্রকাশিত প্রতিবেদনে তুলে ধরা হয়েছিল কীভাবে কেডিসি বা পলাশপুর বস্তি থেকে মাদক চক্রগুলো তাদের আস্তানা বদলে হাসপাতাল রোড, সদর রোড, বিএম স্কুল সংলগ্ন এলাকা কিংবা বগুরা রোডের মতো বাণিজ্যিক ও আবাসিক এলাকাগুলোতে স্থায়ী রূপ নিচ্ছে। উক্ত প্রতিবেদনে বিএম স্কুল ও ল’ কলেজ এলাকার চিহ্নিত কারবারি হিসেবে রানার নাম স্পষ্টভাবে উঠে এসেছিল। সংবাদ প্রকাশের মাত্র দুদিনের মাথায় এ গ্রেপ্তারের ঘটনায় স্বস্তি প্রকাশ করেছেন এলাকার সচেতন ও সাধারণ নাগরিকেরা।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে বরিশাল কোতোয়ালি মডেল থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান:

​”মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। শহরের কোনো এলাকাকেই মাদকের নিরাপদ আস্তানা হতে দেওয়া হবে না। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং এ চক্রের বাকি সদস্যদের ধরতেও আমাদের অভিযান অব্যাহত থাকবে। ​স্থানীয় বাসিন্দাদের মতে, শহরের প্রাণকেন্দ্রে এভাবে প্রকাশ্যে সরকারি প্রতিষ্ঠানের ভবনে বসে মাদক সেবনের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। তবে গণমাধ্যমের তৎপরতা ও পুলিশের দ্রুত পদক্ষেপে এলাকাবাসীর মধ্যে ইতিবাচক বার্তা গেছে। নগরবাসীর দাবি, রানার মতো চিহ্নিত অন্যান্য কারবারিদের বিরুদ্ধেও দ্রুত সাঁড়াশি অভিযান চালিয়ে নগরীকে মাদকমুক্ত করতে হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...

https://slotbet.online/