হাফেজ হয়েও চুরিতে আসক্তি : হতবাক নগরবাসী!
নিজস্ব প্রতিবেদক, বরিশাল | ১১ এপ্রিল, ২০২৬
বরিশাল নগরীর কালিবাড়ি রোড এলাকার এক স্বচ্ছল পরিবারের সন্তান খান আরিফ ওরফে টুকু আবদুল্লাহ। পরিবারের সামাজিক মর্যাদা আর নিজের ধর্মীয় শিক্ষার (কোরআনের হাফেজ) পরিচয় ছাপিয়ে এখন তার নতুন পরিচয় ‘পেশাদার চোর’। গত শুক্রবার (১০ এপ্রিল) নগরীর নাজির মহল্লা এলাকায় চুরি করতে গিয়ে স্থানীয় জনতার হাতে আটক হওয়ার পর তাকে ২ বছরের কারাদণ্ড প্রদান করেছে মোবাইল কোর্ট।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বরিশাল নাজির মহল্লা এলাকার একটি বাসায় চুরির উদ্দেশ্যে প্রবেশ করেন টুকু। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা তাকে হাতেনাতে আটক করে। পরে খবর দেওয়া হলে কোতোয়ালি মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে নিজেদের হেফাজতে নেয়। জনরোষ থেকে উদ্ধার করে পরবর্তীতে তাকে মোবাইল কোর্টের সামনে হাজির করা হলে অপরাধ স্বীকারোক্তির ভিত্তিতে বিচারক তাকে ২ বছরের কারাদণ্ড প্রদান করে।
“স্বভাব না যায় মলে, আর ইলত না যায় ধুলে।”
টুকুর পারিবারিক ও ব্যক্তিগত জীবন সম্পর্কে প্রাপ্ত তথ্য স্থানীয়দের হতবাক করে দিয়েছে। তিনি কালিবাড়ি রোডের স্থায়ী বাসিন্দা এবং তার পরিবারের আর্থিক অবস্থা বেশ স্বচ্ছল। পরিবারের অন্য সদস্যদের সামাজিক অবস্থানও বেশ সম্মানজনক। অথচ পরিবারের সেই সুনামের বিপরীতে টুকু বেছে নিয়েছেন অন্ধকার পথ। এলাকাবাসীর দাবি, চুরি করা যেন টুকুর এক প্রকার ‘নেশায়’ পরিণত হয়েছে। বিভিন্ন সময় নগরীর একাধিক বাসা-বাড়িতে চুরির ঘটনার সাথে তার সম্পৃক্ততা ছিল বলে অভিযোগ রয়েছে। সবচেয়ে বেশি চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে টুকুর ধর্মীয় পরিচয় নিয়ে। তিনি একজন হাফেজে কোরআন হওয়া সত্ত্বেও কেন এমন অপরাধে জড়িয়ে পড়লেন, তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বইছে আলোচনার ঝড়। নেটিজেনরা ক্ষোভ ও বিস্ময় প্রকাশ করে বলছেন, পবিত্র কোরআনের হাফেজ হয়েও এমন হীন কাজ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। কালিবাড়ি রোডের বাসিন্দারা জানান, টুকুর পরিবারের অন্য সদস্যরা সজ্জন হলেও টুকু ব্যতিক্রম ও অবাধ্য ছিলেন। বর্তমানে তার এই সাজা পাওয়ার ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিলেও সচেতন মহলের দাবি, সুস্থ ও স্বচ্ছল পরিবেশ থেকেও কেউ যখন অপরাধে জড়ায়, তা সমাজের জন্য চরম অশনিসংকেত।
https://slotbet.online/