• শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশালে ৩২০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী জুবায়ের গ্রেপ্তার। বরিশালে ১২ মাদক মামলার আসামী মুন্নী পুনরায় মাদকসহ আটক! নবগঠিত বরিশাল মহানগর যুবদল কমিটির নেতৃবৃন্দের সাথে বরিশাল মহানগর ছাত্রদলের শুভেচ্ছা বিনিময় ও সৌজন্য সাক্ষাৎ। বরিশালে চেকপোস্টে ৯ হাজার ৫২৪ পিস ইয়াবাসহ মাদক কারবারি রাজিব আটক। বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সূচনা গ্রেপ্তার। বরিশাল বন্দর এলাকায় ৬০০ গ্রাম গাঁজাসহ ৬৩ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার! বরিশালে গো/য়ে/ন্দা পু/লি/শের অভিযানে ৬ কেজি গাঁ/জা/সহ আ/ট/ক – ১ সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ফোন ছি/ন/তা/ই! মুখ চেপে নারী পুলিশ সদস্যকে তুলে নেওয়ার চেষ্টা, অল্পের জন্য রক্ষা। আত্মরক্ষার প্রয়োজনে যেকোনো পদক্ষেপ নিতে পারবে নিরাপত্তা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী

বরিশালে ৩২০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী জুবায়ের গ্রেপ্তার।

প্রতিনিধি / ৫৪ পড়া হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

বরিশাল, ২৭ নভেম্বর ২০২৬: বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে ৩ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ জুবায়ের মিয়া (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) গোঁপন সংবাদের ভিক্তিতে বরিশাল মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের একটি দল বিমানবন্দর থানাধীন রহমতপুর ইউনিয়নের রামপট্টি বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। বিএমপি মিডিয়া সেলের পাঠানো তথ্য অনুযায়ী, গ্রেপ্তার জুবায়ের মিয়া বরিশাল জেলার উজিরপুর থানাধীন ৯ নম্বর সাতলা ইউনিয়নের উত্তর সাতলা গ্রামের বাসিন্দা। জুবায়ের এর পিতা  আব্দুল মান্নান ও মাতা কাজল বেগম। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। মাদকের এই বড় চালান উদ্ধারের হওয়ায় পুলিশের মাদকবিরোধী তৎপরতাকে স্বাগত জানিয়ে প্রশংসা করেছেন সচেতন নগরবাসী। তবে উদ্ধার করা ইয়াবার উৎস, এর গন্তব্য কিংবা মাদক সরবরাহের সঙ্গে অন্য কেউ জড়িত কি না, সে বিষয়ে পুলিশের তদন্ত এখন চলমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...

https://slotbet.online/