নিজস্ব প্রতিবেদক, বরিশাল | ৯ সেপ্টেম্বর ২০২৬
অপরাধ প্রতিরোধ, সামাজিক শৃঙ্খলা বজায় রাখা এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বরিশালের শায়েস্তাবাদে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কাউনিয়া থানার উদ্যোগে বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৫টায় বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) আনিছুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউনিয়া থানার সহকারী পুলিশ কমিশনার পবিত্র কুমার হালদার, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনজিত চন্দ্র নাথ এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন। এ ছাড়া স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন শায়েস্তাবাদ ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহ্বায়ক এ কে এম শাখাওয়াত হোসেন হিমু এবং শায়েস্তাবাদ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শামছুল কবির ফরহাদ। সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সাধারণ নাগরিকরা অংশ নেন। এসময় এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, সামাজিক শৃঙ্খলা রক্ষা এবং বিভিন্ন ধরনের অপরাধ প্রতিরোধ নিয়ে পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে মতবিনিময় হয়। এই মুক্ত আলোচনায় মাদক বিস্তার রোধ, বাল্যবিবাহ প্রতিরোধ, ইভটিজিং বন্ধ এবং কিশোর গ্যাংয়ের অপতৎপরতা প্রতিরোধের বিষয়গুলো গুরুত্ব পায়। আলোচনায় বক্তারা বলেন, অপরাধ নিয়ন্ত্রণে শুধু আইন প্রয়োগ করলেই কাঙ্ক্ষিত ফল পাওয়া সম্ভব নয়। এর পাশাপাশি স্থানীয় জনগণের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও আস্থার সম্পর্ক আরও জোরদার হলে এলাকার অপরাধ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সহজ হবে। এ সময় স্থানীয় বাসিন্দাদের নিজ নিজ এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ডের বিষয়ে সতর্ক থাকার পাশাপাশি মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং, কিশোর গ্যাংসহ যেকোনো অপরাধের তথ্য দ্রুত পুলিশকে জানানোর আহ্বান জানানো হয়। পুলিশের পক্ষ থেকে বলা হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ প্রতিরোধে স্থানীয় জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। এধরনের আলোচনা সভা ভবিষৎতে পুলিশ ও স্থানীয় জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি শায়েস্তাবাদ এলাকায় অপরাধ প্রতিরোধে জনসম্পৃক্ততা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
https://slotbet.online/