• বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
শিরোনাম
সিএমপি মেট্রোপলিটন পুলিশে ব্যাপক রদবদল। বরিশালে কোতোয়ালি থানা পুলিশের অভিযান: নারীসহ ৫ মাদক ব্যবসায়ী আটক, ইয়াবা ও মোটরসাইকেল উদ্ধার ব্যাংক হিসাবে টিআইএন বাধ্যতামূলক করার প্রস্তাব: নেতিবাচক অর্থনৈতিক প্রভাব ও উত্তরণের উপায় ৫ জেলায় নতুন এসপি, পুলিশ সুপার পদমর্যাদার ১২ কর্মকর্তাকে বদলি বরিশাল কাউনিয়ায় ২০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার। জিমেইল হ্যাক করে ব্যাংক ও এমএফএস থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া চক্রের মূলহোতাসহ গ্রেপ্তার ২ সিআইডির নতুন ভারপ্রাপ্ত প্রধান ডিআইজি আলি আকবর খান। ওসমান হাদী হত্যাকান্ড নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিস্ফোরক মন্তব্য! চলে গেলেন বর্ষীয়ান কিংবদন্তি নেতা তোফায়েল আহম্মেদ। চট্টগ্রাম বিমানবন্দরে রেকর্ড পরিমাণ বিদেশি সিগারেট জব্দ!

সিএমপি মেট্রোপলিটন পুলিশে ব্যাপক রদবদল।

প্রতিনিধি / ৩২ পড়া হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বিভিন্ন থানা ও গুরুত্বপূর্ণ ইউনিটে ব্যাপক প্রশাসনিক রদবদল করা হয়েছে। এ দফায় পাঁচ থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং তিনজন নিরস্ত্র পুলিশ পরিদর্শককে বদলি ও পদায়ন করা হয়েছে।রবিবার (১৫ জুন) সিএমপি সদর দপ্তর দামপাড়া থেকে পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলীর স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি ও পদায়নের নির্দেশনা জারি করা হয়। অফিস আদেশ অনুযায়ী, কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ শাহীনূর আলমকে ডবলমুরিং থানার অফিসার ইনচার্জ হিসেবে পদায়ন করা হয়েছে। একই সঙ্গে সিটিএসবির নিরস্ত্র পুলিশ পরিদর্শক কাজী মাসুদ ইবনে আনোয়ারকে কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ করা হয়েছে। ডবলমুরিং থানার অফিসার ইনচার্জ জামাল উদ্দিন খানকে বদলি করে সিটিএসবির নিরস্ত্র পুলিশ পরিদর্শক হিসেবে পদায়ন করা হয়েছে। এছাড়া খুলশী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সোলাইমানকে সিটিএসবির নিরস্ত্র পুলিশ পরিদর্শক হিসেবে বদলি করা হয়েছে। অন্যদিকে সিটিএসবির নিরস্ত্র পুলিশ পরিদর্শক মোজাম্মেল হককে খুলশী থানার অফিসার ইনচার্জ হিসেবে পদায়ন করা হয়েছে। চকবাজার থানার অফিসার ইনচার্জ মো. বাবুল আজাদকে ডিবি-দক্ষিণে নিরস্ত্র পুলিশ পরিদর্শক হিসেবে বদলি করা হয়েছে। এদিকে চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ মো. নূর হোসেন মামুনকে চকবাজার থানার অফিসার ইনচার্জ হিসেবে পদায়ন করা হয়েছে। ডিবি-দক্ষিণের নিরস্ত্র পুলিশ পরিদর্শক জসিম উদ্দিনকে বদলি করে চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। অফিস আদেশে বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বহাল থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...

https://slotbet.online/